এক্সপ্লোর

Aadhaar Card Cancel: আধার কার্ড বাতিলের চিঠি কৃষ্ণগঞ্জে, দুশ্চিন্তায় নদিয়ার একাধিক পরিবার

Nadia News: সম্প্রতি ঠিক যেমনটা দেখা গিয়েছিল পূর্ব বর্ধমানের জামালপুরের জুতিহাটি গ্রামে। আর একই ঘটনা ঘটল এরাজ্যের আরও এক জেলায়।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: আধার কার্ড বাতিলের (Aadhaar Card Cancel) চিঠি এবার নদিয়ার কৃষ্ণগঞ্জে। অভিযোগ, বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামের প্রায় ৫০ থেকে ৬০টি বাড়িতে পৌঁছেছে আধার বাতিলের চিঠি। এরপর ব্য়াঙ্কিং পরিষেবা (Banking Service) থেকে শুরু করে রেশন কীভাবে পাবেন, তা ভেবে দুশ্চিন্তায় ঘুম ছুটেছে ওই সব পরিবারের।

ফের আধার বাতিলের চিঠি: পূর্ব বর্ধমানের জামালপুরের পর এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ। ফের আধার বাতিলের চিঠি পৌঁছল রাজ্যের একাধিক জায়গায়। রবিবার বীরভূমের সিউড়ির সভা থেকে আধার বাতিল ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই আক্রমণের দিনই নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় একাধিক গ্রামবাসীর আধার নিষ্ক্রিয়করণের খবর সামনে এসেছে। সম্প্রতি ঠিক যেমনটা দেখা গিয়েছিল পূর্ব বর্ধমানের জামালপুরের জুতিহাটি গ্রামে। নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন, নিধিপোঁতা, গোবিন্দপুর, টুঙ্গী, কাদিপুর সহ বিভিন্ন গ্রামের ৫০ থেকে ৬০টি বাড়িতে ডাকযোগে আধার নিষ্ক্রিয়করণের চিঠি গেছে বলে অভিযোগ।


Aadhaar Card Cancel: আধার কার্ড বাতিলের চিঠি কৃষ্ণগঞ্জে, দুশ্চিন্তায় নদিয়ার একাধিক পরিবার

চিঠিতে লেখা হয়েছে, আপনার আধার নিষ্ক্রিয় করা হল। তার কারণ হিসেবে চিঠিতে লেখা হয়েছে, ভারতবর্ষে থাকতে গেলে যা যা নিয়ম মেনে চলা প্রয়োজন, তা পূরণ করা হয়নি। আর এই চিঠি হাতে পেয়ে দুশ্চিন্তায় ঘুম ছুটেছে এই সব পরিবারের। কৃষ্ণগঞ্জের বাসিন্দা অসিত মণ্ডল বলেন, “দিলেনই বা কেন, আর এরকম করছেনই বা কেন! আমরা এখন কোথায় যাব? ছেলেমেয়ে নিয়ে আমরা এখন দুশ্চিন্তায়।’’ আরেক বাসিন্দা সুশীল বিশ্বাস বলেন, “আমার বাড়িতে পোস্ট অফিস থেকে চিঠি দিয়ে গিয়েছে। চিঠি পড়ে দেখি, তাতে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেটেড। মানে আধারটা পুরো বাতিল! এটা নিয়ে বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। বিডিও সাহেব বললেন, আমাদের কাছে এখনও কোনও খবর আসেনি। আধার বাতিল মানে কী! ব্যাঙ্কে গিয়ে সেখানে আধার কার্ড, পুরো স্টপ। রেশন পাবে না।’’

ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে রেশন সহ বিভিন্ন সরকারি পরিষেবা এখন আধার নির্ভর। আর সেই আধার বাতিলের চিঠি পেয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন এই সব গ্রামবাসীরা। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে কৃষ্ণগঞ্জের বিডিও বলেন, চিঠি দেখেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকারিভাবে কোনও নির্দেশিকা আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Update: 'টাকা না দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি,' শিবু হাজরাকে 'ক্লিনচিট' তৃণমূলের

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget