এক্সপ্লোর

Sandeshkhali Update: 'টাকা না দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি,' শিবু হাজরাকে 'ক্লিনচিট' তৃণমূলের

TMC At Sandeshkhali: এদিন ফের সন্দেশখালি গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। ছিলেন তিন মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু ও বীরবাহা হাঁসদা।

কলকাতা: উত্তম সর্দারকে সাসপেন্ড করলেও শিবু হাজরাকে 'ক্লিনচিট' দিল তৃণমূল (Trinamool Congress)। শিবু হাজরার বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি বলে দাবি পার্থ ভৌমিকের ( TMC Leader Partha Bhowmick)। তাঁর কথায়, 'সন্দেশখালির বাসিন্দাদের ক্ষোভ স্থানীয় নেতৃত্বের ওপর। অভিযোগ যথার্থ বলেই উত্তম সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল।'

শিবু হাজরাকে 'ক্লিনচিট': গণধর্ষণের ধারা যোগ করার পর শনিবারই তৃণমূলের সন্দেশখালি ২ নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেশখালি গেলেন রাজ্যের তিন মন্ত্রী। রবিবার সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে ছিলেন আরও দুই মন্ত্রী সুজিত বসু এবং বীরবাহা হাঁসদা। সন্দেশখালি সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে এদিন পার্থ ভৌমিক বলেন, “মানুষের ক্ষোভ আছেই। সেটা অস্বীকার করে লাভ নেই। এর আগে ১৩ তারিখ শুনেছি। আজকেও শুনলাম। আজকে সেই ক্ষোভ মেটানোর প্রক্রিয়া কিছুটা চেষ্টা করেছি।  এদের ক্ষোভ স্থানীয় নেতৃত্বের উপর। উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ যথার্থ বলেই দল সাসপেন্ড করেছে। শিবু হাজরার বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। আজকে একটা দোকানের তালিকা এসেছে, যে তাঁরা টাকা পান। কী কারণে পায়, সেই কাগজটা  আমরা নিয়েছি। অনুসন্ধান করব। তারপর দেখব।’’

উত্তম সর্দারের পাশাপাশি শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধেও ফুঁসছে সন্দেশখালি। যে ক্ষোভের রেশ গিয়ে পড়েছিল তৃণমূলের জেলা পরিষদ সদস্যের পোলট্রি ফার্ম ও বাড়িতে। এদিন লঞ্চে নদী পেরনোর পর, ৬ কিলোমিটার টোটোয় চেপে সেহেরা-রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোলাখালি আদিবাসী শিক্ষানিকেতনে পৌঁছন তৃণমূলের প্রতিনিধিরা। সেখানে স্থানীয় নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তাঁরা। সূত্রের দাবি, সেখানে পার্থ ভৌমিক বলেন, দল কড়া ব্যবস্থা নিয়েছে। ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে উত্তম সর্দারকে। বাকিটা প্রশাসন দেখছে। বিভিন্ন কারণে তৃণমূল নেতাদের কাছ থেকে যারা প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন, এদিন সেরকম ৪০ জন গ্রামবাসীকেও ডাকা হয়েছিল। তাঁদের মধ্যে ১০ জনকে এদিন টাকা দেওয়া হয়েছে। সূত্রের খবর, বাকিদের উদ্দেশে সেচমন্ত্রী বলেছেন,  যারা যারা টাকা পান, আমি পার্থ ভৌমিক বলছি, আমাদের কর্মীরা সোমবার থেকে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Coochbehar News: ১০০ দিনের কাজের টাকা বিলির ক্যাম্প বন্ধের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget