এক্সপ্লোর

Krishnanagar News: 'মণ্ডপের ভিতরেই অগ্নিদগ্ধ হন তরুণী, ঘটনাস্থল মণ্ডপের ভিতরেই' কৃষ্ণনগর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Nadia News: কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য। মৃত্যুর আগে ফোনে সম্পর্ক ছিন্ন করার কথা বলে রাহুল।

সুকান্ত মুখোপাধ্যায়, কৃষ্ণনগর: কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, যে মণ্ডপের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে সেখানেই অগ্নিদগ্ধ হন ওই তরুণী। অর্থাৎ ঘটনাস্থল মণ্ডপের ভিতরেই। 

রহস্যমৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য: কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর তদন্তে এবার নয়া মোড়। ময়নাতদন্তের সময় মৃতদেহে মিলেছে কেরোসিন তেলের গন্ধ। রাতে দুজনেরই টাওয়ার লোকেশন ছিল কলেজ মাঠ চত্বরে। পুলিশ সূত্রে খবর, 'মণ্ডপের পাশেই দুর্গাপুজোর ভোগ রান্নার ব্যবস্থা ছিল। সেখান থেকে কেরোসিন ও দেশলাই বাক্স পেয়ে থাকতে পারে। মণ্ডপের ভিতরে যেখানে তরুণীর দেহ পড়ে ছিল। সেখানে ছিল কেরোসিনের গন্ধ। যা সুনিশ্চিত করেছে ফরেন্সিক। 

পুলিশ সূত্রের খবর, ঘটনার দিন রাত ৮টার পর থেকে তরুণীর ফোনের টাওয়ার লোকেশন ঘটনাস্থলে পাওয়া গেছে। পরদিন সকালে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো পর্যন্ত ওই এলাকাতেই টাওয়ারের লোকেশন মিলেছে। ঘটনাস্থল সংলগ্ন ২টি মোবাইল টাওয়ারের মধ্যেই তরুণীর গতিবিধি ছিল। মৃত্যুর আগের দিন কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায় তরুণীকে। তাঁকে রাত ৯ নাগাদ কলেজ মাঠে ঢুকতে দেখেছিলেন, বয়ানে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। পুলিশ সূত্রে আরও খবর, রাত ১০টার পর প্রেমিক রাহুলের টাওয়ার লোকেশনও ওই এলাকায় ছিল। তদন্তে উঠে এসেছে, রাত ১০টা ১২ থেকে ১০টা ১৫ পর্যন্ত ফোনে রাহুলের সঙ্গে কথা হয় তরুণীর ফোনে সম্পর্ক ছিন্ন করার কথা বলে রাহুল। ওইদিনই অপর এক তরুণীর সঙ্গে রানাঘাটে সিনেমা দেখতে যায় রাহুল'।

মৃত তরুণীর সঙ্গে রাহুলের দেখা হয়েছিল কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত তদন্তকারীরা ধন্দে। কিন্তু, রাহুল এবং এই নিহত ছাত্রীর টাওয়ার লোকেশন গভর্নমেন্ট কলেজের আশেপাশে থাকলেও দু'জনের মধ্য়ে দেখা পর্যন্ত হয়নি এমন দাবি করা হয়েছে রাহুলের তরফে। রাহুলের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। জানা গেছে যে তার ফোন নম্বর তরুণীর ফোনে 'হাজব্য়ান্ড' বলে সেভ ছিল। শুক্রবার ফের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম।  ঘটনাস্থলে আসেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি বসিয়েছে পুলিশ। নিহত তরুণীর মা বলেন, "আমার মেয়ে নিজে নিজে আত্মহত্য়া করতে পারে না। ওটা এই রাহুল বসু ও যারা ছিল তারাই চাপ দিয়ে করিয়েছে। সিবিআইয়ের দাবি আমি প্রথম থেকেই করে আসছি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ESI Hospital Fire: কাকভোরে আগুন হাসপাতালে, কোনওক্রমে বাঁচল প্রাণ, আতঙ্কে রোগীরা

 

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Elections: উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget