এক্সপ্লোর

Nadia News: ফের হাসপাতালের শৌচালয়ের জানালা দিয়ে পলাতক বিচারাধীন বন্দি

Nadia Prisoner Escaped: রানাঘাট মহকুমা হাসপাতালের শৌচালয়ের জানালা দিয়ে পলাতক এক বিচারাধীন বন্দি। কয়েকদিন আগে ডাকাতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। ফের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন।

নদিয়া: হাসপাতালের (Hospital) শৌচালয়ের জানালা দিয়ে এক বিচারাধীন বন্দি পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি বুধবার দুপুরে রানাঘাট মহকুমা হাসপাতালে ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, পলাতক বিচারাধীন বন্দির নাম মইদুল মণ্ডল।

প্রসঙ্গত, বছর ২২-র ওই অভিযুক্তকে কয়েকদিন আগে ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়েছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অভিযুক্তের নিরাপত্তার জন্য তিন সশস্ত্র পুলিশ কনস্টেবলকেও নিয়োগ করা হয়েছিল। তা সত্ত্বেও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বাথরুমের জানালা দিয়ে পালিয়ে যায় বিচারাধীন ওই বন্দি। হাসপাতাল থেকে বিচারাধীন ওই বন্দির পালানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

অপরদিকে, একই ঘটনার উদাহরণ আজই ঘটেছে খাস কলকাতায়। SSKM-এর কার্জন ওয়ার্ড থেকে পালায় পকসো মামলায় এক বিচারাধীন বন্দি। পাথরপ্রতিমা থানার মামলায় বারুইপুর জেলে বন্দি ছিলেন সূর্যকান্ত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে SSKM-এ ভর্তি করা হয়েছিল। জানা যায়, পলাতক ওই বন্দি পকসো মামলায় বিচারাধীন ছিল। এতদিন বারুইপুর জেলে বন্দি ছিল সে। অসুস্থ হওয়ায় তাঁকে ভর্তি করা হয় SSKM-এ।

 হাসপাতাল সূত্রে খবর, আজ ভোরে কার্জন ওয়ার্ড পালান বছর ৪৭-এর ওই বন্দি। হাসপাতাল ও আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে চিকিৎসাধীন অবস্থায় সূর্যকান্ত মণ্ডল পালিয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে মুচিপাড়া থানার পুলিশের জালে কলকাতায় (Kolkata) গা ঢাকা দিয়ে থাকা খুনের মামলায় অভিযুক্ত বিহারের এক যুবক। প্রেমচাঁদ বড়াল স্ট্রিট তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ট্রানসিট রিমান্ডে নিয়ে বিহার রওনা দিয়েছে পুলিশ।

কলকাতায় গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না। মুচিপাড়া থানার পুলিশের জালে ধরা পড়ে খুনে অভিযুক্ত বিহারের পাটনার বাসিন্দা সানি যাদব। পুলিশ সত্রের খবর, পাটনার একটি রুটে গাড়ি চলাচল নিয়ে ২ গোষ্ঠীর বচসায় গুলি চলে। অভিযুক্ত সানি যাদবের চালানো গুলিতে মৃত্যু হয় বিপক্ষের এক জনের। উল্টোদিক থেকে আসা একটি গুলি লাগে সানি যাদবের পায়ে। পাটনার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সানিকে। হাসপাতাল থেকেই উধাও হয়ে যায় সে।

 আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

তবে এখানেই শেষ নয়, গতবছর নভেম্বর মাসেও এমনই একটি ঘটনা ঘটেছিল। আসানসোল জেলা হাসপাতাল থেকে পালিয়েছিল বিচারাধীন বন্দি। জেল সূত্রে খবর, চিকেনপক্সে আক্রান্ত হওয়ায় সেবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বন্দি নন্দিল ভিবলোরকে রাখা হয়েছিল বিশেষ সেলে। সেখান থেকেই পালায় ওই বন্দি। খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে যান আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে খবর সেবার আসে,সালানপুরের বাসিন্দা ওই দুষ্কৃতীর বিরুদ্ধে পুরুলিয়া ও আসানসোলে একাধিক চুরির অভিযোগ ছিল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget