এক্সপ্লোর

Nadia News: ধানতলায় নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, গ্রেফতার ৩

অভিযোগ, চড়ক পুজোর দিন নাবালিকার মুখে মদের গন্ধ পেয়ে চড় মারেন পিসি। তালা আটকে ঘরবন্দি করে রেখে দেন নাবালিকাকে। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকেই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

নদীয়া: হাঁসখালির পর এবার ধানতলা (Dhantala)। ফের নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ। ঘটনায় গ্রেফতার মৃতের জামাইবাবু, পিসি ও আরেক আত্মীয়। দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন মৃতের পরিবারের। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, গত ১১ এপ্রিল চড়ক পুজো উপলক্ষে পিসতুতো দিদির বাড়িতে আসে নবম শ্রেণির ওই ছাত্রী। বুধবার পরিবারের সদস্যরা ফিরে গেলেও নাবালিকা দিদির বাড়িতেই থেকে যায়।

হাঁসখালিতে (Hanskhali) নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। এরইমধ্যে নদিয়ারই ধানতলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠল।অভিযোগ, চড়ক পুজোর দিন নাবালিকার মুখে মদের গন্ধ পেয়ে চড় মারেন পিসি। তালা আটকে ঘরবন্দি করে রেখে দেন নাবালিকাকে। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকেই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাবালিকার পরিবার প্রথমে তিন আত্মীয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করে। পরে ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ, খুন ও পকসো আইনেও মামলা রুজু হয়।

ধানতলার (Dhantala) ঘটনায় ফেসবুকে পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি। রানাঘাটের পুলিশ সুপার সায়ক দাস বলেন, “এরা প্রথমে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করে, পরে ধর্ষণ ও খুনের  অভিযোগ করে, ৪ জনের বিরুদ্ধে অভিযোগ। ৩ জন গ্রেফতার হয়েছে।‘’ শনিবার, ঘটনাস্থল ঘুরে দেখেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার ও অন্য পুলিশ আধিকারিকরা।

এদিকে হাঁসখালিকাণ্ডে এবার সিবিআই (CBI) দফতরে ডাকা হল নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদাকে। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দফায় দফায় নাবালিকার মা, বাবাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়েছে। এরপর আজ ফের নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং। সূত্রের খবর, হাঁসখালিকাণ্ডে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। অভিযুক্তদের নিয়ে আসা হয় কৃষ্ণনগরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে। 

আরও পড়ুন: South 24 Paraganas: ভাঙড়ে কাকিমাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভাইপো

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের
Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget