এক্সপ্লোর

Nadia News: ফের সীমান্ত পেরিয়ে ভারতে, কৃষ্ণগঞ্জে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক

West Bengal News: জানা যায় সীমান্তের নলুপুর গ্রামে গতকাল রাত ৮ নাগাদ এক ব্যক্তি গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে গ্রামের মানুষের সন্দেহ হয়।

প্রদ্যোৎ সরকার, কৃষ্ণগঞ্জ: নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে ফের গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। নলুপুর সীমান্ত থেকে গ্রেফতার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ওই ব্যক্তি দালাল মারফত এসেছিল বলে পুলিশ সূত্রে খবর। 

জানা যায় সীমান্তের নলুপুর গ্রামে গতকাল রাত ৮ নাগাদ এক ব্যক্তি গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে গ্রামের মানুষের সন্দেহ হয়। তাঁরাই খবর দেন পুলিশকে। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম, আরিফ হোসেন। ৩৮ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলার সিঙেপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, ৭ মাস আগে পুটিখলি সীমান্ত দিয়ে দালাল মারফত ভারতে এসেছিল। এরপর গুজরাতে যায় কাজ করতে। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ধৃত বাংলাদেশিকে বৃহস্পতিবার কৃষ্ণনগর আদালতে পাঠায়।

এর আগে গতকাল ২ জেলা থেকে ধরা পড়ে ৯ জন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার BSF-এর সঙ্গে যৌথ অভিযান চলানো হয় নদিয়ার টুঙ্গিভাজন ঘাট পঞ্চায়েত এলাকায়।
ভজনঘাট মাঠপড়ার একটি বাগান থেকে গ্রেফতার করা হয় - গাজি রহমান (৩০) ,মিন্টু মিয়া (৩৫) সহিদুল ইসলাম (২৮) নামে তিন বাংলাদেশের নাগরিককে। প্রথমিক তদন্তে জানা গিয়েছে, ফতেপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেন ওই তিনজন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় কিছু জাল নথি।

অন্যদিকে, বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক মহিলা সহ দুই বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করেছে নদিয়ার ধানতলা থানার পুলিশও। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে জানা যায়, ধানতলা থানা এলাকায় আত্মগোপন করে আছেন কিছু বাংলাদেশের নাগরিক। এরপরই সেখানে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় এক মহিলা ও এক জন বাংলাদেশি যুবককে। ধৃত রিপা শেখ বাংলাদেশের ঝিনাইদহ ও কৃষ্ণ হালদার বাংলাদেশের মাদারিপুর এলাকার বাসিন্দা।

শুধু নদিয়া নয়, মুর্শিদাবাদেও রাতের অন্ধকারে পুলিশের জালে ধরা পড়েছে ৪ বাংলাদেশি। ধৃতদের কাছে ছিল না কোনও বৈধ কাগজপত্র। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে লালগোলার ভবানীপুর মোড় চারজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়।জিজ্ঞাসাবাদ করতে জানা যায় তাঁরা বাংলাদেশের নাগরিক। ভারতে আসার বৈধ কোনও নথি না থানায় পুলিশ তাঁদের গ্রেফতার করে। পুলিশ জানতে পেরেছে, ধৃত খাইরুল ও মইন আলি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগারির বাসিন্দা। আসাদুল শেখ ও এমদাদুল শেখ বাংলাদেশের নবাবগঞ্জের বাসিন্দা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধৃতরা কয়েক বছর ধরেই এদেশে ছিলেন। ভিন রাজ্যে কাজ করতেন। দেশে ফেরার জন্য তাঁরা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন।

আরও পড়ুন: Madhyamik 2025: কবে দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? শিক্ষকদের ছুটি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget