এক্সপ্লোর

Nadia News: 'বিভিন্নভাবে শারীরিক নিগ্রহ', এবার নারী নির্যাতনের অভিযোগ শান্তিপুরের তৃণমূল নেতার বিরুদ্ধে !

Nadia Molestation Case TMC: কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের মধ্যেই এবার নারী নির্যাতনে অভিযুক্ত রাজ্যের এক তৃণমূল নেতা !

সুজিত মণ্ডল, নদিয়া: কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের মধ্যেই এবার নারী নির্যাতনে অভিযুক্ত রাজ্যের আরও এক তৃণমূল নেতা। গুরুতর অভিযোগ উঠেছে নদিয়ার শান্তিপুরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। লুকিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ উঠেছে শাসক নেতার বিরুদ্ধে।  এদিকে সেই দ্বিতীয় স্ত্রীকেই প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এবার শান্তিপুরের ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতার দ্বিতীয় স্ত্রী।

আরও পড়ুন, সন্দেশখালির ৩ বিজেপি কর্মী খুনের মামলায় এবার CBI তদন্তের নির্দেশ

নারী নির্যাতনের অভিযোগ এবার নদিয়ার তৃণমূল নেতার বিরুদ্ধে

বিবাহিত এবং দুই সন্তান থাকা সত্ত্বেও লুকিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ উঠেছে শাসকনেতার বিরুদ্ধে। এদিকে পরবর্তীতে দ্বিতীয় স্ত্রীকে বিভিন্নভাবে শারীরিক নিগ্রহ থেকে শুরু করে মুখে অ্যাসিড ছোড়ার হুমকির অভিযোগ উঠেছে। পরিকল্পিতভাবে ট্রাকের নিচে চাপা দিয়ে খুনের হুমকি সহ একাধিক অভিযোগে এবার কাঠগড়ায় নদিয়ার শান্তিপুর ব্লক ’এ’ তৃণমূলের সভাপতি সুব্রত সরকার।

'বিবাহিত সম্পর্ক লুকিয়ে তাঁকে বিয়ে করেন ওই তৃণমূল নেতা'

দ্বিতীয় স্ত্রীর অভিযোগ, ২০২৩ সালের ২৩ মে নিজের প্রথম বিবাহিত সম্পর্ক লুকিয়ে তাঁকে বিয়ে করেন ওই তৃণমূল নেতা। পরবর্তীতে সেই সম্পর্কের কথা জানাজানি হওয়ার ফলে দূরত্ব বাড়ে দুজনের। এরপর থেকেই বিভিন্নভাবে ওই তৃণমূলের নেতা এবং তার পরিবার তাঁকে হুমকি দিতে থাকে। কখনও অ্য়াসিড হামলার হুমকি তো কখনও সরাসরি খুনের হুমকি দেওয়া শুরু হয়।

'দ্বিতীয় বিয়ের পরেও তৃতীয় আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়তে শুরু করে শাসক নেতা সুব্রত' !

এখানেই শেষ নয়, দ্বিতীয় বিয়ের পরেও তৃতীয় আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়তে শুরু করেন শাসক নেতা সুব্রত। তার প্রতিবাদ করলে অত্যাচার এবং হুমকির পরিমাণ দ্বিগুণ হয় বলে অভিযোগ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সুব্রত বলেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। অন্যদিকে, শান্তিপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের ব্রজ কিশোর গোস্বামী বলেন,' সুব্রত আমাদের দলের একনিষ্ঠ নেতৃত্ব ঠিকই, তবে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত। তাই ব্যক্তিগত বিষয়কে রাজনীতির আঙ্গিনায় আনা ঠিক নয়।'

 এটাই তৃণমূলের সংস্কৃতি : শান্তিপুরের বিজেপি নেতা

যদিও তৃণমূলের ওই নেতাকে তীব্র আক্রমণ করে শান্তিপুরের বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, 'এটাই তৃণমূলের সংস্কৃতি। কসবায় তৃণমূলের নেতাই ধর্ষণে যুক্ত। আর এখানে তাদের নেতাই নারী নির্যাতনের কাণ্ডারী। মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলার নারীরা কীভাবে লাঞ্ছিত সেটা দেখা যাচ্ছে।'

দুঃখিত ও ক্ষমাপ্রার্থী-

এই প্রতিবেদনটিতে এর আগে বিধায়ক মুকুটমণি অধিকারীর ছবি অভিযুক্তের ছবির সঙ্গে ব্যবহার হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget