এক্সপ্লোর

Nadia News : ৮১ দিন পার, এখনও দেওয়া হয়নি চার্জশিট, পুলিশ সুপারের অফিসের সামনেই ধর্নায় তামান্নার মা ও বাবা

Tamanna Murder Case: কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি-র সঙ্গে দেখা করতে গেলে অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ, ধর্নায় তামান্নার মা ও বাবা

নদিয়া: তামান্না খুনের ৮১ দিন কেটে গেলেও এখনও দেওয়া হয়নি চার্জশিট। এদিন কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি-র সঙ্গে দেখা করতে যান তামান্নার মা। কিন্তু, তাঁর সামনে এসপি অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ সুপারের অফিসের সামনেই ধর্নায় বসেছেন তামান্নার মা ও বাবা।

আরও পড়ুন, ফের অশান্ত নেপাল, আজ সকালে জেলভাঙার চেষ্টা ৩০০ কয়েদির ! বাধ্য হয়ে 'গুলি' চালাল পুলিশ

বিজয়োল্লাসের বোমায় ছোট্ট তামান্নার ছিন্নভিন্ন হয়ে যাওয়ার ঘটনায়, ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদেরকেই সাক্ষী করছে পুলিশ, বিস্ফোরক অভিযোগ করেছেন তামান্নার মা। ভোট-হিংসায় নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন শেখ সম্প্রতি বলেছিলেন, পুলিশে আমার সঙ্গে খেলছে, আমার মেয়ের মৃত্যু, রক্ত ওগুলো নিয়ে খেলছে পুলিশে।  পেরিয়ে গেছে প্রায় দুটো মাস!কিন্তু মেয়ের খুনিদের সাজা চেয়ে এখনও ছুটে বেড়াচ্ছেন নদিয়ার কালীগঞ্জের ছোট্ট তামান্নার মা। ভাঙছে সন্তান হারা মায়ের ধৈর্যের বাঁধ। পুলিশি তদন্তে আর ভরসা না রাখতে পেরে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তামান্নার মা। দাবি তুলছেন সিবিআই তদন্তের। 
 
গতমাসে নিহত তামান্না খাতুনের মা বলেছিলেন, কলকাতা হাইকোর্টে যাব। ওখানে সিবিআই তদন্ত চাইব। এখানে আমাদের পুলিশের ওপরে ভরসা নেই। পুলিশ আমাদেরকে এক বলছে, আর ওদের সঙ্গে আরেক কাজ করছে। ওইজন্য পুলিশের ওপর আর ভরসা নেই। আমরা সিবিআই তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে যাব।' সিপিএমের সদস্য কেন্দ্রীয় কমিটি  সুজন চক্রবর্তী বলেন, সত্যিই তো, এত দিন অপেক্ষা করল পরিবার, পুলিশ কোনও বিচার দিতে পারল না? সিবিআই-এ আমরাও আস্থা রাখি না, কিন্তু মা তো, কী করবে! কালীগঞ্জে উপ নির্বাচনে জয়ী হয় তৃণমূল। ফল প্রকাশের দিন বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছিন্নভিন্ন হয়ে যায় ছোট্ট তামান্না। 

 নিহত তামান্না খাতুনের মা আরও বলেন, আমার মেয়েকে মেরেছে, যারা খুনি, ওদেরকে নিয়ে যাচ্ছে সাক্ষী দেওয়ার জন্য, পুলিশে নিয়ে যাচ্ছে ওদেরকে সাক্ষী, ওটা রাজনীতি হচ্ছে না? পুলিশ কী করছে? পুলিশ আমাকে এক বলছে, ওদেরকে এক বলছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, সিবিআই চাইছে চাক। এর আগে তো অভয়া কেসেও প্রথমে সিবিআই চাওয়া হল। তারপর বলল সিবিআই পারছে না। এর আগে নোবেলও তো খুঁজে পায়নি সিবিআই। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget