এক্সপ্লোর

Nadia News : প্রবল গরমে নাজেহাল পড়ুয়ারা, টাকা জমিয়ে ক্লাসরুমে AC বসালেন শিক্ষকরাই

Heatwave Issue : ভ্যাপসা গরমে ক্লাসরুমে বেশিক্ষণ বসে থাকতে পারছে না পড়ুয়ারা। তাই কচিকাঁচাদের কথা মাথায় রেখে  ক্লাসরুমেই এসির ব্যবস্থা করেছে নদিয়ার রাণাঘাটের একটি স্কুল।


সুজিত মণ্ডল, নদিয়া :
তেতেপুড়ে যাচ্ছে বঙ্গ। জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে গরমের ছুটি ফুরিয়েছে। মাথায় গনগনে রোদ নিয়েই স্কুলে আসতে হচ্ছে পড়ুয়াদের। অনেক অভিভাবক আবার শিশুর স্বাস্থ্যের কথা ভেবে স্কুলে পাঠাতে চাইছেন না। এই পরিস্থিতিতে ছাত্রদের কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিলেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের অর্থ দিয়ে ক্লাস রুমের জন্য কিনলেন এসি। আর তা দেখে খুশি আর ধরে না পড়ুয়াদের মুখে। 

নদিয়ায় তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। শিশুরাও অসুস্থ হয়ে পড়ছে প্রবল তাপে। এর মধ্যেই গত সোমবার খুলেছে রাজ্যের সমস্ত স্কুল। পঠন-পাঠন শুরু হলেও ভ্যাপসা গরমে ক্লাসরুমে বেশিক্ষণ বসে থাকতে পারছে না পড়ুয়ারা। তাই কচিকাঁচাদের কথা মাথায় রেখে  ক্লাসরুমেই এসির ব্যবস্থা করেছে নদিয়ার রাণাঘাটের একটি স্কুল। আর উদ্যোগটা একেবারেই শিক্ষকদের তরফে। 

রানাঘাটের হবিবপুরের দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের টাকা দিয়েই ক্লাসরুমের জন্য কিনেছেন একটি এসি। স্কুলে গরমের ছুটি পড়ার আগেই ক্লাসরুমে বসানো হয় ২ টনের এসি-টি। স্কুল খুলতেই এখন খুশির হাওয়া পড়ুয়াদের মধ্যে। বাইরের তাপমাত্রা যখন প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, সে সময় প্রায় ২৪ ডিগ্রির ঠান্ডা হাওয়ায় বসে  ক্লাস করতে পারছে ছাত্র-ছাত্রীরা। ঠান্ডা হাওয়া পেয়ে ক্লাসে পড়ুয়াদের উপস্থিতিও বেড়েছে অনেক, দাবি স্কুল কর্তৃপক্ষের। 

স্কুল সূত্রে জানা গিয়েছে, দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্র-ছাত্রী সংখ্যা ৫২ জন। তাদের মধ্যে ২৭ জন ছাত্রী ও ২৫ জন ছাত্র। শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে স্কুলে রয়েছে মোট ৫ জন। শ্রেণিকক্ষের সংখ্যা ২। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর সরকারের জানালেন,  আপাতত একটি ক্লাসরুমে এসির ব্যবস্থা করা হলেও আগামীতে অন্যটিতেও বসানো হবে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র। শুধু তাই নয়, পড়ুয়াদের জন্য স্কুলে স্মার্ট টিভি, ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা করার কথাও ভাবছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সব মিলিয়ে পড়ুয়াদের সরকারি স্কুলমুখী করার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। 

গত ২-৩ বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ শোনা গিয়েছে। শিক্ষাক্ষেত্র নিয়ে নানারকম অভিযোগ নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। এরই মধ্যে শিক্ষকদের এই ভাবনা নিঃসন্দেহে মন জয় করে নিয়েছে পড়ুয়া ও অভিভাবকদের। 

আরও পড়ুন :                

দুপুর গড়াতেই কালো হবে আকাশ, শুরু হবে তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় আজ বৃষ্টি? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget