এক্সপ্লোর

Nadia News: নদিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা, চিকিৎসার জন্য আনা হল কলকাতায়

গতকাল রাতে বগুলা গ্রামীণ হাসপাতাল হয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখান থেকে কল্যাণীর জেএনএম হাসপাতালে (JNM Hospital) নিয়ে যাওয়ার পর রেফার করা হয় কলকাতায়।

সুদীপ্ত আচার্য, নদীয়া: নদিয়ার (Nadia) হাঁসখালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে (TMC Leader) আনা হল কলকাতায়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মল্লিকবাজারের (MullickBazar) ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে। গতকাল বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা অণিমা মণ্ডলের স্বামী সহদেব মণ্ডল। তাঁর মাথায় গুলি লাগে।

নদিয়ার বগুলায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা: রামপুরহাটের বগটুই গ্রামের হত্যালীলার মধ্যেই রাজ্যে ফের শ্যুটআউট। নদিয়ার বগুলায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ। আহত তৃণমূল নেতার নাম সহদেব মণ্ডল।তিনি বগুলা ২নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনিমা মণ্ডলের স্বামী। আহত তৃণমূল নেতার স্ত্রী জানিয়েছেন, সন্ধ্যায় বাড়ির কাছে একটি খেলার মাঠে দাঁড়িয়েছিলেন সহদেব। অন্ধকারের মধ্যে কেউ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লাগে তাঁর মাথায়। গতকাল রাতে বগুলা গ্রামীণ হাসপাতাল হয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখান থেকে কল্যাণীর জেএনএম হাসপাতালে (JNM Hospital) নিয়ে যাওয়ার পর রেফার করা হয় কলকাতায়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির (BJP)।

নদিয়ার হাঁসখালিতে তৃণমূল নেতাকে গুলিকাণ্ডে থমথমে গোটা গ্রাম। এলাকায় পুলিশ পিকেট রয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা সহদেব মণ্ডলের পরিবারের অভিযোগ, এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা সুব্রত বিশ্বাসের হাত রয়েছে। বিজেপি নেতা বছরখানেক ধরে হুমকি দিচ্ছিলেন। দু’ পক্ষের মারামারিও হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না অভিযুক্ত বিজেপি নেতার। গেরুয়া শিবির অবশ্য হামলা-যোগ অস্বীকার করেছে। 

অন্যদিকে, রামপুরহাটের (Rampurhat Fire) নিশ্চিন্তপুর হেলিপ্যাড গ্রাউন্ডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানেই বেলা সাড়ে ১২টা নাগাদ নামবে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কপ্টার। উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজি মনোজ মালব্য, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী-সহ প্রশাসনিক কর্তারা।  সূত্রের খবর, হেলিপ্যাড থেকে ২ কিলোমিটার দূরে সার্কিট হাউসে পৌঁছে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখান থেকে তিন কিলোমিটার দূরে বগটুই গ্রাম। সেখানে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। এরপর আহতদের সঙ্গে কথা বলতে যাবেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Rampurhat Medical College Hospital)। সেখানে ৫ জন ভর্তি রয়েছেন। গতকালই তাঁদের আইসিইউ থেকে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: Ultadanga Flyover: নিয়ন্ত্রণ হারিয়ে পোস্টে ধাক্কা, উড়ালপুল থেকে ছিটকে খালে পড়ে গুরুতর আহত স্কুটার আরোহী

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget