এক্সপ্লোর

TMC Leader Murder : অভিযুক্তের তালিকায় নাম নেই, ৪০ ঘণ্টা পর নদিয়ার তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১

Arrest : তৃণমূল নেতা মতিরুল ইসলামকে খুনের পিছনে একটি গ্যাং রয়েছে বলে দাবি পুলিশের

থানারপাড়া : ৪০ ঘণ্টা পর নদিয়ার (Nadia) তৃণমূল নেতা খুনে (TMC Leader Murder) গ্রেফতার একজন। গতকাল গভীর রাতে নদিয়ার থানারপাড়া থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ইসরাফিল শেখ নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে নওদা থানার পুলিশ। অভিযোগে থাকা ১০ জনের তালিকায় নাম নেই ধৃত ইসরাফিলের। তৃণমূল নেতা মতিরুল ইসলামকে খুনের পিছনে একটি গ্যাং রয়েছে বলে দাবি পুলিশের।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ?

মুর্শিদাবাদে নদিয়ার তৃণমূল নেতা খুনের ঘটনায় সামনে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! নিহতের পরিবারের তরফে নওদা থানায় যে ১০ জনের নামে FIR দায়ের করা হয়েছে, তার মধ্যে নাম রয়েছে নওদার তৃণমূল ব্লক সভাপতি সফিউজ্জামান শেখের। যিনি আবার মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহেরের ভাগ্নে। এছাড়াও FIR-এ নাম রয়েছে নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য টিনা ভৌমিক সাহার। যাঁর বিরুদ্ধে সরাসরি খুনে জড়িত থাকার অভিযোগ তুলেছেন তেহট্টের তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, বিধায়কের নিশানায় রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা বলেছেন, টিনা সাহা ভৌমিক এখানে মিটিং করে গেছেন, আমাদের কেউ জানে না। আমার অঞ্চল সভাপতি জানে না। দিল্লির হতে পারে আমাদের কেউ না, নদিয়ার কেউ না। হাবিব মাস্টার কেন এসে নওদায় থাকবেন ?

যদিও তৃণমূল নেত্রী ও নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিক বলেন, বিধায়ক যা বলছেন, তা করতে বাধ্য হচ্ছেন। বিধায়ক তাপস সাহা, তাঁর বিরুদ্ধে তাঁর আপ্তসহায়ক বলেছেন ৫০ কোটি টাকা দেওয়া হয়েছে। তদন্ত চলছে। রাজনৈতিকভাবে পেরে না ওঠায় আমার উপর প্রতিহিংসামূলক এই আচরণ করছেন।

ঘটনায় খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে তত এরকম হবে। বোমা বন্দুক জড়ো হবে, নিজেদের মধ্যে মারামারি হবে। কারণ যেখানে বিরোধীদের জায়গা দেবেন না, সেখানে নিজেদের মধ্যে বিরোধী তৈরি হবে। পঞ্চায়েতে জিতলেন মানে লুঠ করার সার্টিফিকেট পেয়ে গেলেন, এই লোভ সম্বরণ করা সম্ভব নয়।

উল্লেখ্য, এই ঘটনায় প্রথমে CBI তদন্তের দাবি করেও, পরে CID তদন্তের দাবি করেন নদিয়ার নিহত তৃণমূল নেতার স্ত্রী।

আরও পড়ুন ; ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা নদিয়ার তৃণমূল নেতার খুনিরা

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |
Debjit Sarkar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget