এক্সপ্লোর

Nadia News: ‘তৃণমূল-আঁতাঁতে’র অভিযোগ তুলে কৃষ্ণনগরে বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার

Nadia Political News: সাংগঠনিক রদবদল নিয়ে, নদিয়ায় বিজেপির অন্দরে মাথাচাড়া দিয়েছিল অসন্তোষ।এই আবহেই, বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে এই পোস্টার পড়ল রানাঘাটে।

সুজিত মণ্ডল, নদিয়া:  পুরভোটের আগে রানাঘাটের (Ranaghat) বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের (BJP MP Jagannath Sarkar)  বিরোধিতায় পোস্টার (Posters) পড়ল দলের নদিয়া (Nadia) দক্ষিণ সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে। বিজেপি সাংসদ ও জেলা নেতৃত্বের দাবি, পোস্টারের পিছনে তৃণমূলের হাত রয়েছে।অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির।

সাংগঠনিক রদবদল নিয়ে, নদিয়ায় বিজেপির অন্দরে মাথাচাড়া দিয়েছিল অসন্তোষ।এই আবহেই, বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে এই পোস্টার পড়ল রানাঘাটে।কোর্ট মোড় এলাকায়, বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে ওই পোস্টার দেওয়া হয়। নজরে আসার পর তা তা ছিঁড়েও ফেলা হয়।

পোস্টারে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। লেখা হয়েছে, ‘জগা একাদশ মানছি না মানব না’। ‘গণতান্ত্রিক দলে ব্যক্তিতন্ত্র মানছি না’।‘বিশ্বাসঘাতক ‛জগা’-র কমিটি অবিলম্বে বাতিল করতে হবে’। ‘তৃণমূলের সাথে অশুভ আঁতাত করে বিজেপির নদিয়া দক্ষিণের সংগঠন শেষ করার ঘৃণ্য ষড়যন্ত্র ব্যর্থ করুন’।

কে বা কারা পোস্টার দিয়েছে, তার কোনও উল্লেখ নেই। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ, তাঁকে বদনাম করতে পোস্টার সাঁটিয়েছে তৃণমূল।

জগন্নাথ সরকার বলেছেন, আমার কাজে উন্নয়নের ধারা অব্যাহত আছে। জনপ্রিয়তা বাড়ছে। তৃণমূলের লোকেরাই রাতে এই সমস্ত কাজ করছে বদনাম করার জন্য। এর আগেও চেষ্টা করেছে। রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়।

পোস্টারের নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্বও।

বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় বলেছেন, নতুন কমিটি গঠন হওয়ায় দলের কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। তা মিটে গিয়েছে। এই পোস্টার সাঁটানোর পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে। পুরভোটের আগে তৃণমূল ভয় পেয়ে এই সব করছে।

এই অভিযোগ খারিজ করেছে তৃণমূল।

তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলার আহ্বায়ক দীপক বসু বলেছেন, তৃণমূলের খেয়েদেয়ে কাজ নেই। ওদের ওখানে রং খরচ করে, কাগজ খরচ করে পোস্টারিং করতে যাবে! আমাদের অত কালিও নেই, কাগজও নেই।  বিজেপি নিয়ে ভাবছি না। ওরা কী বলল, না বলল, তা নিয়ে মাথা ঘামাচ্ছি না।

বিজেপির নতুন কমিটিতে মতুয়াদের প্রতিনিধি না থাকায়, ২৫ ডিসেম্বর নদিয়ার ৩ বিজেপি বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন।তারপর হুমকি পোস্টার পড়েছিল কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের কার্যালয়ের পাঁচিলে। এবার পোস্টার পড়ল রানাঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে।

 

সেরা শিরোনাম

Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
West Bengal News Live : ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
CM On Coal Mines Accident: মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী
মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget