এক্সপ্লোর

RG Kar Protest :'নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমে পৌরসভার রোষের মুখে', পুজোর মুখে কাজ গেল রানাঘাটের ২ পৌরকর্মীর

Nadia News : অভিযোগ, রানাঘাট পৌরসভায় কাজে যোগ দিতে গেলে আটকানো হয় । পুজোর মুখে কাজ হারিয়ে এখন আর্থিক অনটনে দুই পৌর কর্মী।

কলকাতা : ৯ অগাস্ট থেকে ২৫ সেপ্টেম্বর। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর ৪৮ দিন পার। 
কবে ধরা পড়বে এই নারকীয় কাণ্ডের দোষীরা? এই প্রশ্ন তুলে বারবার পথে নেমেছে নাগরিক সমাজ।  বেহালা থেকে 
গড়িয়াহাট , রাসবিহারী মোড় থেকে ঢাকুরিয়া, ভিক্টোরিয়া থেকে যাদবপুর , সর্বত্র বিক্ষোভ মুখরিত।  দ্রুত বিচারের দাবিতে গর্জে উঠেছেন শিল্পী থেকে সাধারণ মানুষ। কিন্তু মিছিলে পা মিলিয়ে যে এভাবে রুজিরুটি নষ্ট হবে ভাবেননি এঁরা। 

রানাঘাট পুরসভার ২ অস্থায়ী কর্মী দীপায়ন গোস্বামী এবং দেবব্রত ঘোষ। দুজনেই রানাঘাটের বাসিন্দা। গত মাসের ২৮ তারিখে গোটা রাজ্যের সঙ্গে আরজিকর কান্ডের প্রতিবাদে পা মিলিয়েছিলেন । অভিযোগ, এর পরের দিন রানাঘাট পৌরসভায় কাজে যোগ দিতে গেলে তাঁদের আটকানো হয় । পুজোর মুখে কাজ হারিয়ে এখন আর্থিক অনটনে দুই পৌর কর্মী।

কিন্তু একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ওই দুই ব্যক্তির দায়িত্বে সাত নম্বর ওয়ার্ডে নিকাশী নালা পরিষ্কার করা হয় না।  এই নিয়ে নাকি পৌর কর্মী ও স্থানীয় কাউন্সিলর কামনাশিস চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান স্থানীয়রা। কাউন্সিলর এবং পৌরকর্মীদের উদ্যোগে এলাকার নিকাশী নালা সংস্কারের কাজে তারা নিজেরাই হাত লাগান। ড্রেনে নেমে কাউন্সিলর ড্রেন পরিষ্কার করেন।

কাজ হারানোর ঘটনার বিবরণ জানিয়ে রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক বিজেপির পার্থ সারথি চট্টোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ করেন ওই দুই পৌরকর্মী। এই ঘটনায় রাণাঘাট পৌরসভার চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায় জানান, 'তাঁরা কাজে ফাঁকি দেয় তাই ওই দপ্তর থেকে তাদের বসিয়ে দিয়েছে। অভয়ার আন্দোলনের আমরাও পথে নেমেছি। এটা নিয়ে রাজনীতি হচ্ছে।

এ ধরনের আরও একটি ঘটনার অভিযোগ উঠেছে  প্রিন্সেপ স্ট্রিটের CESC অফিসে। সেখানে কর্মরত শুভজিৎ দত্ত অভিযোগ করেন, সোমবার তিনি অফিসে গেলে, তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। আর জি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে তিনি কেন হেঁটেছেন, এই প্রশ্ন তুলে, তৃণমূল পরিচালিত কর্মচারী ইউনিয়ন তাঁকে আটকায় বলে অভিযোগ। এক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পরিচালিত ইউনিয়ন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর, বউবাজার থানার দ্বারস্থ হন শুভজিৎ। এরপর পুলিশ এসে তাঁকে অফিসে নিয়ে যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandip Ghosh:সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও 'সাসপেন্ডেড' স্টেটাস! চিকিৎসক সংগঠনের দাবিতে বিতর্ক      

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget