এক্সপ্লোর

Shantipur: শান্তিপুরে উপ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল-বিজেপি ২ পক্ষই

Shantipur: প্রার্থীর নাম ঘোষণা না হলেও, উপনির্বাচন ঘোষণা হওয়া মাত্র প্রচারে নেমে পড়ল তৃণমূল। অন্যদিকে দলের রণকৌশল ঠিক করতে সাংগঠনিক বৈঠক করল বিজেপি।

সুজিত মণ্ডল, নদিয়া: উপনির্বাচনের দিন ঘোষণা হতেই শান্তিপুরে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। দলীয় বৈঠক, দেওয়াল লিখন কর্মসূচি শুরু করেছে তৃণমূল। পথে না নামলেও, নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনায় বসেছে বিজেপি। উৎসবের মধ্যেই ভোট নদিয়ার শান্তিপুরে। একদিকে তৃণমূলের দেওয়াল লিখন তো অন্যদিকে সাংগঠনিক বৈঠকে বিজেপি। প্রার্থীর নাম ঘোষণা না হলেও, উপনির্বাচন ঘোষণা হওয়া মাত্র প্রচারে নেমে পড়ল তৃণমূল। অন্যদিকে দলের রণকৌশল ঠিক করতে সাংগঠনিক বৈঠক করল বিজেপি।

বিধানসভা ভোটে এবারই প্রথম শান্তিপুর আসনে জেতে গেরুয়া শিবির। বিধাননসভা নির্বাচনের নিরিখে শান্তিপুর পুরসভার ২৪টি ওয়ার্ডের মধ্যে, ১২টি লিড পায় বিজেপি। ১২টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল। শান্তিপুর বিধানসভার পাঁচটি পঞ্চায়েত এলাকায় লিড পায় বিজেপির। শান্তিপুর দখলে আগেভাগে প্রচারে নেমে পড়ল তৃণমূল। মঙ্গলবার দলীয় বৈঠকের পর, শান্তিপুর শহরে মিছিল ও প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখনের কাজ শুরু তৃণমূল। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি  রত্না ঘোষ কর বলেন, 'ভোটের জন্য ১০০ শতাংশ তৈরি, শান্তিপুর জিতছি, শান্তিপুরে যারা ২০২১ এ নেতৃত্ব দিয়েছে তারা তৃণমূলের সঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিটটা উপহার দেবে।'

প্রচারে না নামলেও, সাংগঠনিক বৈঠকের মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, উপনির্বাচনে জয়ের ব্যবধান আরও বাড়বে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, 'নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বসেছি আমরা, প্রার্থী কে হবে তা নিয়ে আলোচনা করেছি, শান্তিপুরে ব্যবধান বেড়ে হবে ৩০ হাজার।' আগামী ৩০ অক্টোবর শান্তিপুরে উপনির্বাচন। ফল ঘোষণা হবে ২ নভেম্বর। 

এদিকে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। যে কেন্দ্রে প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। হাইভোল্টেজ উপনির্বাচনের দিকে তাকিয়ে এখন গোটা দেশ। আর নির্বাচনের কয়েক ঘণ্টা আগে ভোটার উদ্দেশে বার্তা দিলেন তৃণমূল প্রার্থী।‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন। প্ররোচনা ছড়াবেন না, প্ররোচনায় জড়াবেন না।’ ভোটারদের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

এদিকে ভোটের আগের রাতে ভবানীপুর জুড়ে চলছে নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। ভবানীপুরে মোতায়েন করা হচ্ছে ৩৫ কোম্পানি বাহিনী। থাকছে ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। ভবানীপুরের ভোটে সব বুথেই হবে ওয়েবকাস্টিং।

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget