এক্সপ্লোর

Nadia News: সিন্থেসাইজারে সাবলীল আঙুল, আইএসসি-তে ৯৯.৫% নম্বর পেয়ে তাক লাগালেন নদিয়ার শুভদীপ

ISC Ranker From Nadia: রবিবার বিকেল থেকে উদযাপনের মেজাজ রানাঘাটের ভাংড়াপাড়ায়। আইএসসি পরীক্ষায় মারকাটারি রেজাল্ট করে তাক লাগিয়ে দিয়েছেন এলাকার বাসিন্দা শুভদীপ সরকার।

সুজিত মণ্ডল,নদিয়া: রবিবার বিকেল থেকে উদযাপনের মেজাজ রানাঘাটের (ranaghat) ভাংড়াপাড়ায়। আইএসসি (ISC) পরীক্ষায় মারকাটারি রেজাল্ট করে তাক লাগিয়ে দিয়েছেন এলাকার বাসিন্দা শুভদীপ সরকার। গর্বে আর আনন্দে খুশির হাওয়া গোটা অঞ্চলে। আইএসসি-তে ৯৯.৫ শতাংশ নম্বর পেয়ে মেধাতালিকায় গোটা দেশের মধ্যে দ্বিতীয় (Second) স্থান দখল করেছেন তিনি।

সাফল্যের অ, আ, ক, খ...

মেধাতালিকা ও rank অবশ্য কখনওসখনও বিভ্রান্তিকর। কিন্তু যেটা জলের মতো স্পষ্ট, তা হল শুভদীপের মেধা। ইংরেজিতে ৯৯,অঙ্কে ১০০,বায়োলজিতে ১০০,কম্পিউটার সায়েন্সে ৯৯,পদার্থবিজ্ঞানে ৯৮ ও রসায়নে ৯৭ নম্বর পেয়েছেন তিনি। চোখধাঁধানো রেজাল্টের জন্য কি দিনরাত এক করে লেখাপড়া করতেন নদিয়ার রানাঘাটের কনভেন্ট অফ জেসাস মেরি স্কুলের ছাত্র? উত্তরটা মোটেও চেনা নয়। বললেন, 'ঘড়ি ধরে পড়াশোনা করা বলতে যা বোঝায় সেটা কখনওই করিনি। যখন যেমন প্রয়োজন মনে হত,তখন সেই মতোই পড়াশোনা করেছি।'পাশাপাশি চলেছে ভালোবাসার আরও কিছু কাজকর্মও। যেমন ছোট গল্প লেখা, নাটক লেখা ও মঞ্চস্থ করা। সিন্থেসাইজার বাজাতেও ভালোবাসেন শুভদীপ। সেটাও বাদ দেননি। এর পর কী? কৃতী পড়ুয়ার বাবা সুদীপ্ত সরকার পেশায় চিকিৎসক। ছোটবেলা থেকে বাবাকে মানুষের পাশে দাঁড়াতে দেখে আসছেন শুভদীপ। একই পথে হাঁটতে চান তিনিও। সেই লক্ষ্যেই তোড়জোড় চলছে। মা শুক্লা সরকার ছেলেকে উৎসাহ ও সমর্থন জুগিয়ে যাচ্ছেন নিরবচ্ছিন্ন ভাবে। আইএসসি-র রেজাল্ট সেই লক্ষ্যজয়ে অক্সিজেন তো বটেই, মানছে রানাঘাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাংড়াপাড়ার এক বহুতল আবাসনের বাসিন্দা, সরকার পরিবার। দাদাকে এত মাতামাতির কারণটা খুব ভালো ঠাওর করে উঠতে না পারলেও শুভদীপের বোন, প্রথম শ্রেণির ছাত্রী সুপ্রভাও খুব খুশি। 

লম্বা মেধাতালিকা...

আনন্দের পরিবেশ অর্কজ্যোতি দে-র বাড়িতেও। কনভেন্ট অফ জেসাস মেরি স্কুলেরই ছাত্র  অর্কজ্যোতি আইএসসি পরীক্ষায় ৯৯.২৫ নম্বর শতাংশ পেয়েছেন। মেধাতালিকার হিসেবে তিনি তৃতীয় স্থানে। পাশাপাশি কল্যাণী জুলিয়ান্ট ডে স্কুলের অনুরাগ সরকার ও কৃষ্ণনগর বিশপ মরো স্কুলের ধ্রুবজ্যোতি সরকারও সর্বভারতীয় স্তরে তৃতীয় স্থানে রয়েছেন। তাঁদেরও প্রাপ্ত নম্বর ৯৯.২৫ শতাংশ। সব মিলিয়ে উদযাপনের মেজাজ নদিয়ায়।

আরও পড়ুন:অর্পিতাকে নিয়ে যাওয়ার সময় আচমকা দুর্ঘটনা, ইডি-র কনভয়ে ধাক্কা অন্য গাড়ির

 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: 'বাংলায় এখন একটাই ক্যাসেট বাজবে, সংখ্যালঘুরা বুদ্ধিমান', বললেন শাখারভ, রেজিনগরে ভোটগণনা শুরু হতেই এগিয়ে বিজেপি
'বাংলায় এখন একটাই ক্যাসেট বাজবে, সংখ্যালঘুরা বুদ্ধিমান', বললেন শাখারভ, রেজিনগরে ভোটগণনা শুরু হতেই এগিয়ে বিজেপি
Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget