এক্সপ্লোর

Tehatta News: চোর সন্দেহে যুবককে প্রহার, বেঘোরে মৃত্যু, উত্তেজনা তেহট্টে

Nadia News: পুলিশ সূত্রে খবর, মৃতের বাড়ি তেহট্টের মোবারকপুরে। এর আগেও পুলিশের খাতায় তার বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ ছিল।

প্রদ্যোৎ সরকার, তেহট্ট: নদিয়ার (Nadia News) তেহট্টে (Tehatta News) চোর সন্দেহে এক যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে মারার অভিযোগ উঠল (Mob Lynching)। মৃতের নাম গদাই বিশ্বাস। রবিবার সকালে স্থানীয় ক্লাবের সামনে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

যুবককে পিটিয়ে মারার অভিযোগ তেহট্টে

পুলিশ সূত্রে খবর, মৃতের বাড়ি তেহট্টের মোবারকপুরে। এর আগেও পুলিশের খাতায় তার বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ ছিল। গতকাল রাতে গভীর রাতে বেতাই এলাকায় ঢোকায়, চোর সন্দেহে ওই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। থানায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।

আরও পড়ুন: Kharagpur News: আচমকা প্রসব যন্ত্রণা, চলন্ত ট্রেনেই সন্তানের জন্ম দিলেন মহিলা, চলতি মাসে তৃতীয় ঘটনা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে নতুনপাড়ায় টাইগার ক্লাবের সামনে হাত পা অবস্থায় ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তেহট্ট থানার পুলিশ তাকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি তেহট্টের মোবারকপুর এলাকায়। এর আগেও ওই যুবকের বিরুদ্ধে বিভিন্ন দুষ্কৃতি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গতকাল গভীর রাতে কয়েকজন তাঁকে মারধর করছিল বলে অভিযোগ। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

দিন কয়েক আগে কলকাতাতেও একই ঘটনা ঘটে

এর আগে, টাকার জন্য খাস কলকাতায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ সামনে আসে। একাদশীর দিন ভোরবেলা চেতলা রোডে এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় ধরা পড়ে মারধরের ছবি। মৃতের নাম বিশ্বজিৎ চৌধু বলে জানা যায়। সেই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করে চেতলা থানার পুলিশ।

মৃতের পরিবারের  দাবি করে, একাদশীর ভোরে বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি চা খেতে বেরিয়েছিলেন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তা থেকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যায় পুলিশ। টাকার জন্য খুন বলে অভিযোগ পরিবারের। মত্ত অবস্থায় বচসার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান পুলিশের।

এ দিকে, মুর্শিদাবাদের সালার থেকে উদ্ধার বীরভূমের সাঁইথিয়ার দুই অপহৃত জমি ব্যবসায়ী। অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবার সূত্রে খবর, গত কাল সকালে কলকাতা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোন দুই ব্যবসায়ী। অভিযোগ, দুপুর ২টো নাগাদ ফোন করে দু’জনকে অপহরণের কথা জানিয়ে ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। অপহরণকারীদের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা পাঠায় ব্যবসায়ীদের পরিবার। এরপর অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ।

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget