এক্সপ্লোর

Barrackpore Police Commissioner Transfer: নৈহাটিতে তৃণমূলকর্মীকে নৃশংস ভাবে খুন ! সরানো হল ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে, নবান্ন বলছে রুটিন বদলি

Naihati TMC Leader Murder: নবান্নের তরফে জানানো হয়েছে এটা রুটিন বদলি। ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ইতিমধ্যেই তিন বছরের সময়সীমা কাটিয়ে নিয়েছেন। তাই তাঁকে এখান থেকে বদলি করা হয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা : নৈহাটিতে প্রকাশ্যে তৃণমূলকর্মীকে নৃশংসভাবে খুন। সামনে এল হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও, এখনও গ্রেফতারির সংখ্য়া শূন্য। মূল অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। এরই মধ্য়ে সরিয়ে দেওয়া হল ব্য়ারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে। তাঁর জায়গায় এলেন অজয় ঠাকুর। 

নবান্নের তরফে জানানো হয়েছে এটা রুটিন বদলি। ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ইতিমধ্যেই তিন বছরের সময়সীমা কাটিয়ে নিয়েছেন। তাই তাঁকে এখান থেকে বদলি করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠানো হয়েছে। আপাতত ডিআইজি ট্র্যাফিক পদে পাঠানো হয়েছে অলোক রাজোরিয়াকে। অন্যদিকে জানা গিয়েছে, ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার অজয় ঠাকুর এর আগেও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কাজ করেছেন দীর্ঘদিন। ডিসি ডিডি পদেও কর্মরত ছিলেন তিনি। কাজ করেছেন জয়েন্ট সিপি অর্থাৎ গোয়েন্দা প্রধান পদেও। 

নৈহাটিতে তৃণমূলকর্মীকে গুলি করে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে তৃণমূলকর্মী সন্তোষ যাদবের উপর হামলা করা হয়েছে অভিযোগ। নৈহাটির পানিট্যাঙ্কিতে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে চলে গুলি। এরপরই আক্রান্ত তৃণমূলকর্মীর মৃত্যু হয়, দাবি স্থানীয় নেতৃত্বের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। গুলি লেগেই মৃত্যু হয়েছে তৃণমূলকর্মীর নাকি মাথা থেঁতলে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। 

জানা গিয়েছে, সন্তোষ যাদব তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘদিন ধরে, বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ রাজেশ সাউয়ের চক্ষুশূল হয়ে উঠেছিলেন। এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করছিল। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজেশকে মদত দিতেন অর্জুন সিং। এই রাজেশের বাড়িতেই ভাঙচুর চালিয়েছে উন্মত্ত জনতা। 

অন্যদিকে অর্জুন সিংহ জানিয়েছেন, বছর দেড়েক আগে নাকি রাজেশের উপর হামলা চালিয়েছিলেন সন্তোষ। রাজেশকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিও চালিয়েছিলেন সন্তোষ। যার জেরে দীর্ঘদিন হাসপাতালে ভর্তিও থাকতে হয়েছিল তাঁকে এবং তাঁর বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল। মারধরও করা হয়েছিল। সেই ঘটনার জেরে, নৈহাটি থানা অভিযোগ জমা পড়েছিল। প্রতিহিংসা বশতই কি তবে এই ঘটনা ঘটেছে? প্রশ্ন তুলেছেন অর্জুন সিংহ। তাঁর পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। 

আরও পড়ুন- সশস্ত্র পুলিশ দিয়ে কলেজ ক্যাম্পাসে সরস্বতী পুজো, আগামীকাল যোগেশ চন্দ্রে যাচ্ছেন শিক্ষামন্ত্রী 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Parambrata Case : পরমব্রতর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত চলবে, নির্দেশ আদালতে
পরমব্রতর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত চলবে, নির্দেশ আদালতে
Rocket Blast: আচমকা বিস্ফোরণে চুরমার রকেট! পরীক্ষার মাঝপথেই ফেটে গিয়ে আকাশে আগুনের গোলা
আচমকা বিস্ফোরণে চুরমার রকেট! পরীক্ষার মাঝপথেই ফেটে গিয়ে আকাশে আগুনের গোলা
News Live Update : দেশের সমস্ত প্রাথমিক শিক্ষকদের TET পাশ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
দেশের সমস্ত প্রাথমিক শিক্ষকদের TET পাশ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
CID Chandranath Sinha House : বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই বিতর্ক, বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে CID
বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই বিতর্ক, বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে CID

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget