এক্সপ্লোর

Narayan Goswami: নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে কড়া অবস্থান তৃণমূলের, শোকজের জবাব দিলেন বিধায়ক

সূত্রের খবর, কুরুচিকর মন্তব্যের জন্য লিখিত আকারে ক্ষমা প্রার্থনা করে দুঃখ প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক।

কলকাতা: অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে কড়া অবস্থান তৃণমূলের। কুরুচিকর মন্তব্যের জন্য আগেই শোকজ নারায়ণ গোস্বামীকে। এবার দলের নির্দেশ মেনে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে শোকজের জবাব দিলেন নারায়ণ গোস্বামী।               

শোকজের জবাব দিলেন নারায়ণ গোস্বামী: অশোকনগর উৎসবে ভাইরাল নারায়ণ গোস্বামীর মন্তব্য। দাপুটে বিধায়কের এই আচরণ সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁকে কড়া ভাষায় সতর্ক করে তৃণমূল। আর এবার তাঁর জবাব দিলেন তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, কুরুচিকর মন্তব্যের জন্য লিখিত আকারে ক্ষমা প্রার্থনা করে দুঃখ প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক। ব্যক্তিগতভাবে আগেই শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন নারায়ণ।                        

অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ঘনিষ্ঠ বলে পরিচিত। সাম্প্রতিক অতীতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম করে হুঁশিয়ারি দিতেও শোনা গেছে তাঁকে। আর এরপর ভাইরাল ভিডিওয় তাঁর এই আচরণ মোটেও ভাল চোখে দেখেনি তৃণমূল নেতৃত্ব। অশোকনগর উৎসবে নারায়ণ গোস্বামীর এই ভিডিও ভাইরাল হতেই তৃণমূল সূত্রে খবর, বিষয়টি শীর্ষ নেতৃত্বের কানে যায়। তার প্রেক্ষিতেই তাঁকে হুঁশিয়ারি দেওয়া হয়। 

দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "তৃণমূল কংগ্রেসের দলের শৃঙ্খলা একটা খুব প্রায়োরিটি বিষয়। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের বিশেষ করে জনপ্রতিনিধিদের শোভা দেয় না এমন মন্তব্য বা বয়ান দল কিছুতেই অনুমোদন করে না।এটা আগেও বলা হয়েছে। সবাইকে এ বিষয়ে সজাগ থাকার কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ইতিপূর্বে বারবার বলেছেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সীও এই বিষয়ে আপনারা জানেন বেশ কয়েকজন নেতা-নেত্রীকে সময়ে সময়ে সাবধানও করেছেন। দলের শৃঙ্খলা এবং অনুশাসন বিশেষভাবে সকলকে মেনে চলতে হবে, এই নির্দেশও বারবার দেওয়া হয়েছে। কয়েকদিন আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর ২৪ পরগনার জেলার জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন, তা দল কোনওভাবে অনুমোদন করে না। জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাঁর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না।'' 

আরও পড়ুন: Kolkata News: সই জাল করে ব্যাঙ্ক থেকে ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার

সেরা শিরোনাম

Malda News: পরেনি হেলমেট, বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, মর্মান্তিক ঘটনা মালদায়
পরেনি হেলমেট, বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, মর্মান্তিক ঘটনা মালদায়
West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
Cyclone Arnab: শক্তি কমাচ্ছে 'অর্ণব', আজ দিনভর ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কাল থেকে কমবে দুর্যোগ, বাড়বে উত্তরে
শক্তি কমাচ্ছে 'অর্ণব', আজ দিনভর ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কাল থেকে কমবে দুর্যোগ, বাড়বে উত্তরে
Cyclone Arnab Update: গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় 'অর্ণব', তুমুল ঝড়-বৃষ্টি আজ রাজ্যের এই অংশে
গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় 'অর্ণব', তুমুল ঝড়-বৃষ্টি আজ রাজ্যের এই অংশে

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget