এক্সপ্লোর

Narendra Modi in Singur: ‘দেশের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছে’, সিঙ্গুরে দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে আক্রমণ মোদির

Modi in Singur: নির্ধারিত সময়সূচি ধরেই রবিবার দুপুরে সিঙ্গুরের সভায় বক্তৃতা করতে ওঠেন মোদি।

সিঙ্গুর: অনুপ্রবেশ ইস্যুতেই ২০২৬ সালে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে বলে আগেই সুর বেঁধে দিয়েছিলেন। সিঙ্গুরের সভা থেকেও অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূলের জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া তোলা যাচ্ছে না, তৃণমূলের জন্যই অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না বলে অভিযোগ করলেন তিনি। (Modi in Singur)

নির্ধারিত সময়সূচি ধরেই রবিবার দুপুরে সিঙ্গুরের সভায় বক্তৃতা করতে ওঠেন মোদি। আর সেখানেই ফের অনুপ্রবেশের জন্য তৃণমূলকে দায়ী করলেন। এদিন মোদি বলেন, "পশ্চিমবঙ্গের, এমনকি দেশের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছে তৃণমূল সরকার। তাই যুবসমাজকে বিশেষ করে সাবধানী হতে হবে। তৃণমূল অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিচ্ছে। অনুপ্রবেশকারীদের বাঁচাতে ধর্নায় বসে। মনে রাখবেন, অনুপ্রবেশকারীরাই তৃণমূল কংগ্রেসের আসল ভোটব্যাঙ্ক। তাই অনুপ্রবেশকারীদের এত পছন্দ করে তৃণমূল। অনুপ্রবেশকারীদের বাঁচাতে সবকিছু করতে পারে।" (Narendra Modi in Singur)

পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের জন্যই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না বলেও দাবি করেন মোদি। বলেন, "গত ১১ বছর ধরে কেন্দ্রীয় সরকার তৃণমূল সরকারকে বার বার চিঠি লিখেছে যে, বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে হবে, তার জন্য জমির প্রয়োজন। কিন্তু তৃণমূলের কিছু যায় আসে না। তৃণমূল এমন কীটদের রক্ষা করে, যার অনুপ্রবেশকারীদের ঢোকায়, জাল নথি বানায়। সময় এসে গিয়েছে, অনুপ্রবেশ সম্পূর্ণ ভাবে ঠেকাতে হবে। আর যাঁরা জাল নথি বানিয়ে যাঁরা এখানে মিশে গিয়েছেন, তাঁদের শনাক্ত করে নিজের দেশে ফেরত পাঠাতে হবে। এই কাজ কে করতে পারে? আপনাদের একটি করে ভোট এই কাজ করতে পারে। আপনাদের ভোটের শক্তি...আপনাদের ভোট স্বপ্ন পূর্ণ করতে পারে। বিজেপি-কে দেওয়া আপনাদের এক-একটি ভোট অনুপ্রবেশকারীদের তাড়াতে পারে। তাই একই সুরে, একই সঙ্কল্প নিতে হবে এবার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।" 

যদিও নদিয়ার চাপড়া থেকে মোদির বক্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, "আমরা অনুপ্রবেশকারী আর আপনি বৈধ? আমরা যদি অবৈধ হই, নরেন্দ্র মোদিও অবৈধ। যাঁরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে, তাঁরা অবৈধ হলে মোদিজিও অবৈধ।"

কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি রাজ্যের তৃণমূল সরকার মানুষের কাছে পৌঁছতে দেয় না বলেও এদিন অভিযোগ করেন মোদি। তিনি বলেন, "পশ্চিমবঙ্গের সেবা করাই আমার লক্ষ্য। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের প্রকল্পের সুফল মানুষের কাছে পৌঁছতে দেয় না। রাজ্যবাসীর সঙ্গে শত্রুতা করছে তৃণমূল সরকার।"

এবারের নির্বাচনে তৃণমূলকে বিদায় করতে হবে বলেও ডাক দেন মোদি। তাঁকে বলতে শোনা যায়, "এই তৃণমূল সরকারের যাওয়া উচিত নয় কি? পশ্চিমবঙ্গকে কি এভাবে সাজা দিতে পারে তৃণমূল সরকার? গরিবদের উন্নয়নে বাধা দিচ্ছে তৃণমূল সরকার। ভোটাররা এখন জেগে উঠেছেন, তৃণমূল সাজা পাবে। দিল্লিতেও এমন সরকার ছিল, কেন্দ্রের প্রকল্প চালু করতে দিত না। দিল্লিবাসী সেই সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Abhishek Banerjee: 'নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে, ঠিক কী অভিযোগ ?
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২০২৬)। 'অভিষেক-প্রীতি'কে নিশানা করে মমতাকে বিঁধলেন কল্যাণ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget