এক্সপ্লোর

Modi Mamata Meeting : আজ মোদি-মমতা সাক্ষাৎ, সঙ্গে অভিষেক, কী কী বিষয়ে নজর?

Mamata Banerjee To Meet PM Modi Today: কেন্দ্রের বিরুদ্ধে বারবার আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য। খোদ মুখ্যমন্ত্রী এই ইস্যুতে কেন্দ্রের সরকার বদলের ডাক দিয়েছেন।

নয়াদিল্লি :  ১৬ মাস পর, আবার দু’জনে মুখোমুখি। মঙ্গলে ইন্ডিয়া-জোটের বৈঠক আর বুধে মোদি ( Narendra Modi ) সাক্ষাৎ।  বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । মোদি-মমতা বৈঠকে সঙ্গে থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) -সহ ১০ জন তৃণমূল সাংসদের।

কখন বৈঠক

এই বৈঠক হবে নতুন সংসদ ভবনে সকাল ১১টায় । কেন্দ্রের বিরুদ্ধে বারবার আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য। খোদ মুখ্যমন্ত্রী এই ইস্যুতে কেন্দ্রের সরকার বদলের ডাক দিয়েছেন। রাজ্যের দাবি, এই মুহূর্তে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প এবং GST বাবদ বকেয়া রয়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা।

এর আগে গত বছরের ৫ অগাস্ট, মোদি-মমতা একান্ত বৈঠক হয়েছিল। সেই সময় রাজ্যের দাবি ছিল, একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছে তাদের পাওনা ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা। তৃণমূলের দাবি, এবারও রাজ্যের দাবি-দাওয়া আদায়েই প্রধানমন্ত্রীর সঙ্গে বসছেন মুখ্যমন্ত্রী। সিপিএম-কংগ্রেস দাবি করছে, এর পিছনে রয়েছে তৃণমূল-বিজেপি সেটিং।  

চলতি মাসের শুরুর দিকেই দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির সঙ্গে দেখা করার সময় চান। মুখ্যমন্ত্রী বলেন, ' আমি কয়েকজন MP-কে নিয়ে দেখা করতে যাব। বাংলার ১০০ দিনের কাজে যাঁরা টাকা পায়নি এখনও পর্যন্ত, বাংলার বাড়ি এবং গ্রামীণ রাস্তা নিয়ে এবং স্বাস্থ্যের টাকাও বন্ধ করে দিয়েছে, বাংলার প্রাপ্য টাকা যেটা GST তুলে নিয়ে যাচ্ছে, অথচ একমাত্র বাংলার সব টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্বেও আমরা কিন্তু কোনও প্রকল্প বন্ধ করিনি এবং সেই টাকাগুলো যেন বাংলা পায়, বাংলার প্রাপ্য কারণ বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে GST, একটাই ট্যাক্স, সেখান থেকে আমাদের ভাগেরটা আমরা পাচ্ছি না' 

সম্প্রতি, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, বিধানসভার বাইরে কালো পোশাকে ধর্না-আন্দোলন করেন তৃণমূল বিধায়করা। তার আগে পুজোর মুখে, কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে, গ্রামোন্নয়নমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রতিনিধি দল। 


আরও পড়ুন :             

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ED র  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে    

সেরা শিরোনাম

Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget