এক্সপ্লোর

NASA Scientist From Bengal : হারিকেনের আলোয় পড়া, আধপেটা খাওয়া, নবগ্রাম থেকে নাসার জার্নির কথায় মহাকাশবিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়

NASA Scientist Gautam Chatterjee : মহাকাশবিজ্ঞানীর কথায়, ' মা-বাবা একটা কথাই বলতেন, আমাদের মতো আর্থিক অবস্থায় একটাই কাজ, ভালভাবে পড়া শোনা করা।'

ক্লাস নাইন অবধি বাড়িতে ছিল না বিদ্যুতের সংযোগ। হারিকেনের আলোয় পড়াশোনা। আর এই আলো আঁধারিতেই খুঁজে নেওয়া আগামীর উজ্জ্বল পথ। আধপেটা খেয়ে শুয়ে পড়া ছেলেটার যখন রাতে ঘুম ভেঙে যেত, তখন দুচোখে ছিল না  যন্ত্রণা, বরং ছিল অনেকটা স্বপ্ন। যে স্বপ্নের স্টেশন কয়েক আলোকবর্ষ দূরের জগৎ ঘিরে। নক্ষত্র, জ্যোতিষ্ক, ছায়াপথে হেঁটে চলত ছেলেটার স্বপ্ন। 

অনেকেরই স্বপ্ন হারিয়ে যায়। কিন্তু তাঁর লক্ষ্য ছিল স্থির। তাই তিনি এখন পৃথিবীর অগ্রণী মহাকাশ গবেষণা কেন্দ্রের মিস্টার ডিপেন্ডেবল। ১২ বছর পার করে দিয়েছেন নাসায়। সম্মানিত হয়েছেন বিশেষ সম্মানে। তিনি মহাকাশ বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়। এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র সঙ্গে সাক্ষাৎকারে জানালেন, তাঁর হুগলির নবগ্রাম থেকে নাসায় যাওয়ার লম্বা জার্নির কথা। হাসতে হাসতে বললেন, 'আসলে স্বপ্ন দেখতে তো কোনও পয়সা লাগে না, তাই বড় বড় স্বপ্ন দেখা যায়'। 

গৌতম বাবু জানালেন, বাড়িতে আসত না নিউজ পেপার। কাছাকাছি ক্লাবে গিয়ে পড়ে ফেলতেন আনন্দবাজার পত্রিকা ও স্টেটসম্যান। বিজ্ঞানের খবরগুলি গিলতেন গোগ্রাসে। মনে মনে হতে যেতেন বিজ্ঞানী। নাসার বিজ্ঞানীদের গবেষণা , আবিষ্কারের কথা পড়ে ভাবতেন....যদি আমিও ....। কিন্তু তার জন্য তো অনেক পড়াশোনা করতে হয়, প্রচুর বই পড়তে হয়। কিন্তু অভাবের সংসার।  দুই-সেট বই কেনার ক্ষমতা ছিল না বলে, ছোট ভাইকেও বাবা-মা ভর্তি করিয়ে দিয়েছিলেন তাঁর সঙ্গে একই ক্লাসে। এভাবে একই সঙ্গে পড়াশোনা, এগিয়ে চলা। 

মহাকাশবিজ্ঞানীর কথায়, ' মা-বাবা একটা কথাই বলতেন, আমাদের মতো আর্থিক অবস্থায় একটাই কাজ, ভালভাবে পড়া শোনা করা। পড়াশোনা বা অধ্যাবসায়ের কোনও বিকল্প হয় না। আমরা ৬ ভাইবোন তাই করেছি। মন দিয়ে পড়াশোনা করেছি।'

তাঁর স্মৃতিচারণায় উঠে এল স্কুলের ফেলে আসা দিনগুলোর কথা। নবগ্রাম বিদ্যাপীঠের স্যর ভক্ত স্যরের কথা বলতে গিয়ে তিনি বললেন, 'স্যর ক্লাসে এসে বলতেন, সত্যেন বোসের কথা, জগদীশ চন্দ্র বোসের কথা। ভাবতাম ওঁদের মতো যদি হওয়া যায়। মহাকাশ নিয়ে যদি পড়াশোনা করা যায়...'।  এই স্বপ্নটাই তাঁকে পৌঁছে দিয়েছিল নবগ্রাম থেকে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ । শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ক্যালিফর্নিয়া টেকনোলজি কলেজ, যেখানে পাশের কেবিনে বসতেন স্টিফেন হকিংস। ক্যালকাটা থেকে ক্যালটেকে পৌঁছোনো বিজ্ঞানীর চোখে এখনও রয়েছে স্বপ্ন, 'আমরা কি এ বিশ্বে একা ? এ বিশ্বে পৃথিবী ছাড়া কি আর কোথাও প্রাণের অস্তিত্ব নেই ?' । মহাকাশবিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়ের গবেষণা এখন তা নিয়েই।  

আরও পড়ুন : 

'তবলার চক্রব্যূহ করা হত,' হামাগুড়ি দিতে দিতে 'তালে' হাতেখড়ি বিক্রম ঘোষের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget