এক্সপ্লোর

Ideas of India 2025: 'তবলার চক্রব্যূহ করা হত,' হামাগুড়ি দিতে দিতে 'তালে' হাতেখড়ি বিক্রম ঘোষের

Bikram Ghosh: তবলা বাদক হিসেবে তাঁর খ্যাতি জগতজোড়া। বিখ্যাত মানুষের সন্তান হওয়ার পরও জার্নি কি আদৌ সহজ ছিল, সেই পথ চলার কাহিনি ভাগ করলেন তবলা বাদক, ফিল্ম কম্পোজ়ার ও ফিউশন আর্টিস্ট বিক্রম ঘোষ।

মুম্বই: তবলা বাদক হিসেবে তাঁর খ্যাতি সর্বত্র। দেশের গণ্ডি পেরিয়ে পরিচিতি ছড়িয়েছে বিশ্বের দরবারে। তবে এই সাফল্য তো একদিনে আসেনি। শুরুও হয়নি হঠাৎ করে। কীভাবে পরিচয় হল তবলার সঙ্গে? আইডিয়াজ় অব ইন্ডিয়ার (Ideas of India 2025) মঞ্চে সেই কথা জানালেন তবলা বাদক, ফিল্ম কম্পোজ়ার ও ফিউশন আর্টিস্ট বিক্রম ঘোষ। 

কখন মনে হল এটা পেশা হিসেবে বেছে নিতে পারেন? 

আইডিয়াজ় অব ইন্ডিয়ার (Ideas of India 2025) মঞ্চে বিক্রম ঘোষ বলেন,  "আমার বাবা ছিলেন প্রথম প্রজন্ম, যিনি তবলা বাদক ছিলেন। ওঁর মনে হয়েছিল আর যাই হোক সন্তানকে তবলা বাজাতে হবে। আমি যখন হামাগুড়ি দিই তখন, তবলার চক্রবূহ্য তৈরি করে দেওয়া হয়েছিল। অর্থাৎ আমি যখনই বেরোনোর চেষ্টা করব, তখনই কোনও কোনও তবলায় হাত লাগবেই। বাবার মনে হয়েছিল এতে ধীরে ধীরে আকর্ষণ বাড়বে এবং ভালবাসতেও শুরু করব। আর সত্যিই তাই হয়েছিল। তবে এরপরের পথচলাটা কঠিন। নিয়মিত চর্চা, রেওয়াজ করতে হবে। প্রতিদিন নিজেকে উন্নতি করতে হবে এই মনোভাব রাখতে হবে। বংশ পরম্পরায় কোনও কিছু পেলে দায়িত্বও আসে সঙ্গে সঙ্গে। উস্তাদের সন্তান মানেই সাফল্য পাবেন , এমনটা কিন্তু নয়। একটা দুশ্চিন্তা, চাপ সবসময় থাকে। কেরিয়ারের প্রথম পাঁচ বছর বাবার সঙ্গে তুলনা করা হয়েছে। ধীরে ধীরে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তবে গুরুদের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব না।'' 

 

বেড়ে ওঠার সময়টা কেমন ছিল?                                 

বিক্রম ঘোষ জানাচ্ছেন,  "৯ বছর বয়সে কনসার্ট করেছিলাম প্রথমবার। সবাই খুব প্রশংসা করেছিলেন। বাড়ি ফেরার পর বাবা বলেছিলেন, আগামী দশ বছর আর বাজাতে হবে না। ওঁর মনে হয়েছিল এই প্রশংসার জন্য হয়ত বিগড়ে যেতে পারি। তাতে লাভ কিছু হবে না। সত্যি সত্যি দশ বছর তবলা বাজাইনি। আমার উপর বেশ কিছুটা বোঝা ছিল। শুরুর দিকে একক অনুষ্ঠানে এক বয়স্ক ব্যক্তি বলেছিলেন খুব ভাল হয়েছে, কিন্তু বাবার মতো নয়। এসে বাবাকে বলি। বাবা জানিয়েছিলেন, তুমি আমাকে অনুকরণ করছ বলে হচ্ছে না। সেখান থেকে একটা জার্নি শুরু হল। একজন বিখ্যাত মানুষের সন্তান হওয়া মোটেই সহজ নয়।'' 

আরও পড়ুন: Ideas of India 2025 : মহাকাশ থেকে সুনীতাকে ফেরানোয় দেরির পিছনে ষড়যন্ত্র ? এবিপির সম্মেলনের মঞ্চে যা দাবি করলেন NASA-র বাঙালি বিজ্ঞানী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget