এক্সপ্লোর

Howrah Domjur Case: দোষীদের গ্রেফতার ও কড়া শাস্তির দাবি, ডোমজুড়কাণ্ডে আসরে নামল জাতীয় মহিলা কমিশন

National Commission For Woman: ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরির টোপ দিয়ে ডাক। তারপর বাড়িতে বন্দি রেখে তরুণীকে নির্যাতনের অভিযোগ। হাওড়ার এই ঘটনা ঘিরে তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্য়ে।

কলকাতা: ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরির টোপ দিয়ে বাড়িতে বন্দি রেখে তরুণীকে নির্যাতনের অভিযোগে তোলপাড় রাজ্য। এবার সেই ঘটনারই জল গড়াল দিল্লি পর্যন্ত। ডোমজুড়কাণ্ডে এবার আসরে নামল জাতীয় মহিলা কমিশন (Howrah Domjur Case)। মঙ্গলবার, এক্স পোস্ট করে জাতীয় মহিলা কমিশন জানায়, ডোমজুড়কাণ্ডে ইতিমধ্যেই রাজ্য পুলিশের DGP রাজীব কুমারকে চিঠি দেওয়া হয়েছে। দোষীদের গ্রেফতার ও তাদের কড়া শাস্তির দাবি তোলা হয়েছে সেই চিঠিতে।

আসরে নামল জাতীয় মহিলা কমিশন: ইভেন্ট ম্যানেজমেন্টের চাকরির টোপ দিয়ে ডাক। তারপর বাড়িতে বন্দি রেখে তরুণীকে নির্যাতনের অভিযোগ। হাওড়ার এই ঘটনা ঘিরে তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্য়ে। এই ঘটনায় এখনও অধরা অভিযুক্ত আরিয়ান খান ও তাঁর মা শ্বেতা খান ওরফে ফুলটুসি। এই আবহে বিষয়টিতে হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন।  DGP-র কাছে অ্য়াকশন টেকেন রিপোর্ট চেয়েছে তারা।  মঙ্গলবার, এক্স পোস্টে জাতীয় মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে,  পর্ন করতে রাজি না হওয়ায় ৬ মাস ধরে আটকে রাখা এবং লোহার রড দিয়ে মারধরের যে খবর সংবাদমাধ্য়মে সম্প্রচারিত হচ্ছে, তা স্বতঃপ্রণোদিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। কমিশন এই বর্বর ঘটনার তীব্র নিন্দা করছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রাজ্য়ের DGP-কে চিঠি লিখে, ভারতীয় ন্য়ায় সংহিতার উপযুক্ত ধারায়, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারি চেয়েছেন। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্যাতিতার জন্য় বিনামূল্য়ে চিকিৎসা এবং কাউন্সেলিংয়ের ব্য়বস্থা করা হয়। ৩ দিনের মধ্য়ে কমিশনের কাছে বিস্তারিত অ্য়াকশন টেকেন রিপোর্ট দিতে হবে। 

একেবারে সাদামাটা বহুতলেরই ফ্ল্যাট থেকেই নাকি সফট্ পর্নচক্র চালাতেন অভিযুক্ত আরিয়ান খান ও তাঁর মা। অভিযোগ, সফট পর্ন ছবিতে অভিনয়ে রাজি না হওয়ায় এই বাড়িতেই আটতে রেখে, অকথ্য অত্যাচার করা হত উত্তর ২৪ পরগনার খড়দার তরুণীর ওপর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই কাজে আপত্তি জানালে মাথায় নামত মিথ্যে অভিযোগের খাঁড়া। মঙ্গলবার সকালে অভিযুক্ত ফুলটুসির ফ্ল্যাটে যায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। শ্বেতা খানের বিরুদ্ধে মারধরের পাশাপাশি চুল কেটে নেওয়ার যে অভিযোগ তুলেছিলেন নির্যাতিতা, তার খোঁজেই ফ্ল্যাটের পিছনের জমিতে যান তদন্তকারীরা। চুলের নমুনা সংগ্রহ করা হয়। প্রশ্ন উঠেছে, কীভাবে এলাকায় এতটা প্রভাবশালী হয়ে উঠেছিল ফুলটুসি? এই আবহেই সামনে এসেছে শ্বেতার সোশাল মিডিয়ার একাধিক ছবি। সেখানে, নিজেকে তৃণমূলের কর্মী হিসেবে দাবি করা শ্বেতার প্রোফাইল জুড়ে। কখনও মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে,  কখনও আবার ডোমজুড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এক ফ্রেমে দেখা যাচ্ছে তাঁকে।

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget