এক্সপ্লোর

UGC : জাতীয় শিক্ষানীতির কমিটিতে জায়গা পেল না বাংলা, UGC-র অভিযোগ পক্ষপাতের

National Education Policy : জাতীয় শিক্ষানীতি চালু করতে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। চিঠি আসছে রাজ্য সরকারের কাছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : শিক্ষার জাতীয় কমিটিতে ব্রাত্য বাংলা। জাতীয় শিক্ষানীতি (National Education Policy) রূপায়নে UGC-র কমিটিতে নেই বাংলার কোনও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি। UGC-র বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ তুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।

শিক্ষায় নতুন বিতর্ক

নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহেই এবার শিক্ষায় নতুন বিতর্ক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-র তৈরি করা জাতীয় শিক্ষানীতির কমিটিতে জায়গা পেল না বাংলা। নাগাল্য়ান্ড, পাটনা, গুয়াহাটি, ত্রিপুরা বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যরা জায়গা পেলেও এই কমিটিতে নেই পশ্চিমবঙ্গের কোনও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে রাজ্য় সরকার।

নীতি প্রণয়নে তৎপর কেন্দ্র

জাতীয় শিক্ষানীতি চালু করতে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। চিঠি আসছে রাজ্য সরকারের কাছে। জাতীয় শিক্ষানীতির-বিধির উপর ভিত্তি করে, নিজস্ব নীতি তৈরি করতে, বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট নিয়েছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে, জাতীয় শিক্ষানীতি রূপায়নে UGC-র তৈরি করা কমিটিতে জায়গা হল না বাংলার কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধির।

রাজ্যগুলিকে জোন ধরে ৫টি কমিটি তৈরি করেছে UGC। তার মধ্যে একটি উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চল জোন। তাতেই রয়েছে পশ্চিমবঙ্গ। এই কমিটিতে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়, পাটনা বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্যরা থাকলেও, জায়গায় হয়নি এরাজ্যের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের। 

পক্ষপাতের অভিযোগ

এ-নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু ট্যুইট করে বলেন, UGC-র উদ্যোগ এবং সিদ্ধান্ত সঠিকভাবে কার্যকর করার জন্য, কেন্দ্রীয়, রাজ্য, বেসরকারি এবং স্বশাসিত বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের নিয়ে UGC ৫টি জোনাল কমিটি তৈরি করেছে। উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চল জোনে ৭ জন সদস্য রয়েছেন। আশ্চর্যজনকভাবে, বাংলার ৪০টি বিশ্ববিদ্যালয়ের একটিরও উপাচার্য তাতে জায়গা পাননি। সেটা এমন একটা সময়ে যখন, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ-এর সভাপতি, বাংলার প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান। UGC পক্ষপাতদুষ্ট, পদক্ষেপ সন্দেহজনক।

পাল্টা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, 'বছরখানেক আগে মোদি সরকারের নতুন শিক্ষানীতি নিয়ে সংঘাতে জড়িয়েছিল কেন্দ্র এবং রাজ্য। শিক্ষা কেন্দ্র ও রাজ্যের যৌথ তালিকাভুক্ত বিষয় হওয়া সত্ত্বেও, রাজ্যগুলির সঙ্গে আলোচনা ছাড়াই শিক্ষানীতি ঘোষণা নিয়ে চরমে উঠেছিল দুপক্ষের চাপানউতোর। এবার জাতীয় শিক্ষানীতির কমিটি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে সরব হল তৃণমূল সরকার।'

আরও পড়ুন- 'বন্দে' উদ্বোধন, যোগ 'গঙ্গে'তে, শুক্রবারের মোদি-সফর নিয়ে সাজো সাজো রব, ঝলকে সফরসূচি

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget