এক্সপ্লোর

Egra Blast: এগরা বিস্ফোরণকাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

Egra Blast: এগরা বিস্ফোরণকাণ্ডে নতুন ধারা যোগ করল সিআইডি (CID)। আদালতের অনুমতি নিয়ে তিনটি নতুন ধারা যোগ করা হয়েছে

আবীর দত্ত, কলকাতা: এগরা (Egra) বিস্ফোরণকাণ্ডে রাজ্যের (West Bengal) কাছে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। ৪ সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট (Report) তলব। ডিজি, মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের। পুলিশের (Police) বিরুদ্ধে কী ব্যবস্থা, জানতে চাইল জাতীয় মানবাধিকার কমিশন। 

অন্যদিকে, এগরা বিস্ফোরণকাণ্ডে নতুন ধারা যোগ করল সিআইডি (CID)। আদালতের অনুমতি নিয়ে তিনটি নতুন ধারা যোগ করা হয়েছে। আইপিসি ৩০২ (খুন), আইপিসি ৩০৭ (খুনের চেষ্টা) এবং দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট ১৮৮৪-এর ৯বি ধারা যোগ। কিন্তু দেওয়া হল না এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ -এর কোনও ধারা। 

কেন এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ -এর কোনও ধারা দেওয়া হল না, প্রশ্ন বিশেষজ্ঞ মহলে। এনআইএ-কে সুবিধা না দিতেই কি এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ -এর কোনও ধারা দেওয়া হল না, প্রশ্ন বিশেষজ্ঞ মহলের।

এগরার খাদিকুল গ্রামে এখনও কান পাতলে শুনতে পাওয়া যায়, স্বজন হারাদের কান্না! গ্রামে আকাশে ঘনীভূত বিষাদের মেঘ। বাতাসে, এখনও পোড়া মৃতদেহের গন্ধ!!


গত মঙ্গলবার, কৃষ্ণপদ ওরফে ভানু বাগের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে।

এখানেই, প্রশ্ন উঠছে, কী করে এতদিন ধরে বেআইনি বাজি তৈরির কারবার চালাচ্ছিলেন ভানু?কিসের ভিত্তিতে এই বেআইনি কারবার চলছিল? এই চাপানউতোরের মধ্যে এবিপি আনন্দর হাতে এসেছে চাঞ্চল্যকর নথি। 

এটা সাহাড়া গ্রাম পঞ্চায়েতের ইস্যু করা একটি ট্রেড লাইসেন্স। ২০১৯ সালে, ৩০০ টাকা ফি নিয়ে, কৃষ্ণপদ ওরফে ভানু বাগকে। এখানে, লেখা রয়েছে 'মা সারদা আতস বাজি ভান্ডারের' নাম। স্থানীয়দের একাংশের অভিযোগ, মা সারদা আতস বাজি ভান্ডারে'র নামে বাজি বিক্রির দোকান আছে, এই দাবি করে, গ্রাম পঞ্চায়েতের থেকে এই ট্রেড লাইসেন্স বের করেন ভানু।

আর এই ট্রেড লাইসেন্স দেখিয়েই, বেআইনি বাজি কারবার চালাচ্ছিলেন তিনি।

২০১৯ সালে, যে সময় ভানু এই ট্রেড লাইসেন্স বের করেছিলেন, তখন সাহাড়া গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। কিন্তু, এগরা বিস্ফোরণকাণ্ডের পর, বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। 


এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্তে সোমবার খাদিকুল গ্রামে আসেন CID-র অফিসাররা। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। কত দিন ধরে ওই কারখানায় কাজ করছেন? কত টাকা মজুরি দেওয়া হত? কত ঘণ্টা কাজ করতে হত? এই সব বিষয়ে জানতে চান CID-র অফিসাররা। পুরোটাই ভিডিওগ্রাফি করে রাখা হয়। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget