এক্সপ্লোর

Swami Vivekananda Birthday: ধর্মের বেড়াজাল ভেঙে দেওয়ার ডাক দিয়েছিলেন তিনি, পড়ুন বিবেকানন্দের কিছু অনুপ্রেরণাদায়ক বাণী

National Youth Day 2022: পার্লামেন্ট কর্তৃক বিধিবদ্ধ কোন আইন দ্বারা কখনও জাতি উন্নত বা ভাল হয় না, কিন্তু সেই জাতির অন্তর্গত লোকগুলি উন্নত ও ভাল হইলেই জাতিও ভাল হইয়া থাকে


কলকাতা :  দিনটা ছিল এগারোই সেপ্টেম্বর৷ ১৮৯৩ সাল৷ হিন্দুধর্মের প্রতিনিধি হিসেবে সেদিন বক্তৃতা শুরু করেন বিবেকানন্দ৷ তাঁর বক্তৃতা জুড়ে ছিল মানবধর্মের কথা৷ পাশ্চাত্যের মনে শুধু হিন্দু ধর্মই নয়, ভারতবর্ষ সম্বন্ধে এক নতুন ধারনা তৈরি করে দিয়েছিলেন স্বামীজি৷ শিকাগোয় স্বামীজি সেদিন বলেছিলেন সহনশীলতার কথা৷ শান্তির কথা৷ পরামর্শ দিয়েছিলেন, সেই পথে  হাঁটার যে পথে হাঁটলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে৷ এভাবেই তাঁর বহু বাণী আমাদের চলার পথের পাথেয়। 

 ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। তার প্রাক্কালে পড়ুন বীর সন্ন্যাসীর এমন কিছু বাণী যা আমাদের উদ্বুদ্ধ করে । 

  • “সাম্প্রদায়িকতা, গোঁড়ামি আর এই দুইয়ের ভয়ঙ্কর সৃষ্টি, মতান্ধতা, এই সুন্দর পৃথিবীকে অনেক দিন আগেই দখল করেছে। হিংসায় পৃথ্বী পূর্ণ করেছে, মানব-শোণিতে ভিজিয়েছে বসুধা, ধ্বংস করেছে সভ্যতা, গোটা নেশন-কে করে দিয়েছে হতাশ্বাস।” 
  • '' জগৎ উচ্চ উচ্চ নীতির জন্য আদৌ ব্যস্ত নয়, তারা চায় ব্যক্তি! তারা যাকে পছন্দ করে,  তার কথা ধৈর্যের সহিত শুনবে, তা যতই অসার হউক না কেন- কিন্তু যাকে তারা পছন্দ করে না, তার কথা শুনবেই না। এইটি মনে রেখো এবং লোকের সহিত সেই মতো ব্যবহার করো।...  যদি শাসন করতে চাও সকলের গোলাম হয়ে যাও। এই হল আসল রহস্য। ''
  • '' আমার আদর্শ বস্তুতঃ অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা  মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব - বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। '' 
  • ''সামাজিক বা রাজনীতিক সর্ববিধ বিষয়ে সফলতার মূলভিত্তি - মানুষের সততা। পার্লামেন্ট কর্তৃক বিধিবদ্ধ কোন আইন দ্বারা কখনও জাতি উন্নত বা ভাল হয় না, কিন্তু সেই জাতির অন্তর্গত লোকগুলি উন্নত ও ভাল হইলেই জাতিও ভাল হইয়া থাকে।  ''
  • '' আমাদের এমন ধর্ম চাই, যাহা আমাদিগকে মানুষ করিতে পারে। আমাদের  এমন সব মতবাদ আবশ্যক, যেগুলি আমাদিগকে মানুষ করিয়া গড়িয়া তোলে। যাহাতে মানুষ গঠিত হয়, এমন সর্বাঙ্গসম্পূর্ণ শিক্ষার প্রয়োজন।''
  • '' যতক্ষণ মানুষ প্রকৃতিকে অতিক্রম করিবার জন্য সংগ্রাম করে, ততক্ষণ তাহাকে যথার্থ 'মানুষ' বলা চলে। এই প্রকৃতির দুই রূপ - অন্তঃপ্রকৃতি ও বহিঃপ্রকৃতি।''
  • ‘‘যে ভাল রাঁধতে পারে না, সে ভাল সাধু হতে পারে না। কারণ, মন শুদ্ধ না হলে রান্না সুস্বাদু হয় না!’’

    সূত্র - স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা সমগ্র

সেরা শিরোনাম

Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget