এক্সপ্লোর

NEET Agitation: সল্টলেকে NEET বিক্ষোভকারীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা

Bikash Bhavan:সল্টলেকে NEET বিক্ষোভকারীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বিকাশ ভবন এবং করুণাময়ীতে NEET পরীক্ষার্থীদের বিক্ষোভ।

ঝিলম করঞ্জাই, কলকাতা: সল্টলেকে NEET বিক্ষোভকারীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা (NEET Agitation At Salt Lake)। বিকাশ ভবন এবং করুণাময়ীতে NEET পরীক্ষার্থীদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের বিকাশ ভবনে যেতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 

যা ঘটল...
নিট বিতর্কে সল্টলেকে এদিন বিক্ষোভ দেখাল ডিএসও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাজ্যের কলেজগুলিতে সঠিক সময়ে ভর্তি শুরু না হওয়ার অভিযোগেও বিক্ষোভ দেখানো হয়। বিকাশ ভবনের সামনে ডিএসও-র তরফে যে বিক্ষোভ দেখানো হচ্ছিল, সেখানে পুলিশের সঙ্গে একপ্রস্ত ধস্তাধস্তি হয় পুলিশের। পরে বিক্ষোভকারীদের এক এক করে গাড়িতে তোলেন পুলিশকর্মীরা। এক বিক্ষোভকারী তার মধ্যেই বললেন, 'আমাদের দাবি স্পষ্ট, কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু করতে হবে।' দুর্নীতিবিহীন ভাবে নিট-পরীক্ষা হোক, এমনও দাবি করছেন বিক্ষোভকারীরা। তবে পুলিশের বিরুদ্ধে এদিন জোর করে, টেনেহিঁচড়ে বিক্ষোভকারীদের গাড়িতে তোলার অভিযোগ ওঠে। সব মিলিয়ে তুলকালাম ছবি বিকাশ ভবনের সামনে। একই দিনে বিক্ষোভ চলছিল, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পর এক মাস কেটে গেলেও সরকারি কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি কেন? তাঁদের আরও বক্তব্য, বেসরকারি কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এর মধ্যে। তা হলে  সরকারি কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি কেন?

কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিক্রিয়া....
নিটে দুর্নীতি নিয়ে যখন তুমুল হইচই চলছে, তখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাবি, 'কোথাও দুর্নীতি হয়নি। পড়ুয়াদের পাশে আছে সরকার। বেনিয়ম হয়ে থাকলে দোষীদের ছাড়া হবে না।' অন্য দিকে কংগ্রেস আবার সিবিআই তদন্ত দাবি করেছে। কংগ্রেসের বক্তব্য, '২৪ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে কেন্দ্রীয় সরকার। এনটিএ-র তত্ত্বাবধানে পরীক্ষায় দুর্নীতি হয়েছে, অথচ সেই সংস্থাকেই তদন্তের ভার! বিষয়টির তদন্ত নিরপেক্ষ সংস্থাকে দিয়ে করাতে হবে বলে দাবি করছে কংগ্রেস। প্রসঙ্গত, এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে,'গোটা পরীক্ষা বাতিল করা ঠিক হবে না। কাউন্সেলিং চলবে, বন্ধ করব না।' বিতর্কিত ১৫৬৩ জন পরীক্ষার্থীকে দুটি বিকল্প দিয়েছে শীর্ষ আদালত। জানিয়েছে, হয় তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে, নয়তো গ্রেস মার্কস বাদ দিতে হবে। আগামী২৩ জুন পরবর্তী পরীক্ষা, ৩০ জুনের আগে ফলপ্রকাশ করতে হবে। ৬ জুলাই কাউন্সেলিং শুরু হওয়ার কথা, আর ৮ জুলাই পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে।

 

আরও পড়ুন:পুজোয় বেড়ানোর প্ল্যান? টিকিট কাটার ক্ষেত্রে বিরাট সুবিধা, জানিয়ে দিল রেল

 

 

সেরা শিরোনাম

Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget