এক্সপ্লোর

New Alipore Fire: নিউ আলিপুরের রঙের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড

New Alipore Fire: নিউ আলিপুরে (New Alipore) রঙের গুদামে বিধ্বংসী আগুন লাগল। আজ সকালে নিউ আলিপুরের চেতলা রোডে এই ঘটনা ঘটে।

সঞ্চয়ন মিত্র, ব্রতদীপ ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নিউ আলিপুরে (New Alipore) রঙের গুদামে বিধ্বংসী আগুন লাগল। আজ সকালে নিউ আলিপুরের চেতলা রোডে এই ঘটনা ঘটে। দাউদাউ আগুন ও ধোঁয়ায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিধ্বংসী আগুন নেভাতে এলাকায় পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। ভয়াবহ আগুনে ভেঙে পড়েছে গুদামের একাংশ।

রঙের গুদামের পাশেই আছে ঝুপড়ি। ঘিঞ্জি এলাকা হওয়ায় ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই শঙ্কিত এলাকার বাসিন্দারা। অন্যদিকে আগুন লাগার খবর দেওয়ার পরেও দমকল আসতে দেরি করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। 

ঘন জনবসতি পূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন যেখানে জ্বলছে তার ঠিক পাশে ও পিছনে রয়েছে অ্যাসবেস্টসের চাল সমেত ঘর। কারখানার একাংশ ভেঙে পড়েছে। সেখানেই দমকলকর্মীরা ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে শুরু করেছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে দমকলের হোস পাইপ হাতে তুলে নিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। 

আরও পড়ুন: LPG Price Hike: পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দামে লম্বা লাফ, কলকাতায় কোনটার কত দাম

খবর দেওয়ার পরেও দমকলকর্মীরা আসতে দেরি করে বলে অভিযোগ এলাকাবাসীদের। তারপরে দমকল প্রথমে ১টি ইঞ্জিন পাঠানো হয়। তাতে আরও ক্ষুব্ধ এলাকাবাসীরা। তবে অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভাতে হাত মিলিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ভিতর পর্যন্ত আগুন নেভাতে বেশ বেগে পেতে হচ্ছে। বেশ কিছু বিস্ফোরণের শব্দও মিলেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি সেগুলি গুদামে মজুত রাসায়নিকের বিস্ফোরণের শব্দ হতে পারে। 

তালাবন্ধ গুদামে আগুন লাগে। ফলে সেখানে আগুন নেভাতে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে গুদাম বন্ধ থাকার ফলে মনে করা হচ্ছে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে গুদামের একেবারে মাঝের অংশে বেশ দাউদাউ জ্বলছে আগুন। সেখানে পৌঁছনো সম্ভব হচ্ছে না এখনও। আশেপাশে গাছও ঝলসে গেছে আগুনে। গুদাম সংলগ্ন বাড়িগুলি খালি করা হচ্ছে।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Elections: উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget