এক্সপ্লোর

Garden Reach Fraud: ই-নাগেটস অ্যাপ বন্ধের পর নতুন অ্যাপ লঞ্চ করে চলছিল প্রতারণা, চাঞ্চল্যকর দাবি ইডি-র

Mobile Gaming App Fraud: ই-নাগেটস মোবাইল গেমিং অ্যাপ বন্ধ করে দেওয়ার পর নতুন অ্যাপ লঞ্চ করে চলছিল প্রতারণা। চাঞ্চল্যকর দাবি ইডি-র।কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, পরিচয় লুকোতে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া করত প্রতারকরা।

প্রকাশ সিনহা, কলকাতা: ই-নাগেটস মোবাইল গেমিং অ্যাপ (mobile gaming app) বন্ধ করে দেওয়ার পর নতুন অ্যাপ লঞ্চ করে চলছিল প্রতারণা (fraud)। চাঞ্চল্যকর দাবি ইডি-র (ED)। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, পরিচয় লুকোতে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট (bank account) ভাড়া করত প্রতারকরা। বিভিন্ন ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্টের হদিস মিলেছে বলেও ইডি সূত্রে দাবি। 

কী হয়েছে? 
মোবাইল গেমিং অ্যাপ প্রতারণা চক্রে নতুন চাঞ্চল্যকর দাবি ইডির। অভিযোগ, লকডাউনের সময় ওই অ্যাপ খুলে বাজার থেকে প্রচুর টাকা তুলে নেওয়ার পর একবছরের মধ্যে বন্ধ করে দেওয়া হয় ই-নাগেটস। এর ছমাস পরই তদন্তকারীদের একাংশের বক্তব্য, এরপর নতুন অ্যাপ লঞ্চ করে প্রতারণা চলছিল। সল্টলেকের সেক্টর ফাইভে অফিস ভাড়া করা হয়। কিন্তু ইডি সূত্রে খবর, ঠিকানা ধরে সেখানে গিয়ে আধিকারিকরা দেখেন সেখানে কোনও অফিস নেই। ভুয়ো ঠিকানা দিয়ে অফিস করা হয়েছে। তবে সম্ভবত সেখানে স্বয়ংক্রিয় সার্ভার ও কম্পিউটারের মাধ্যমে কারবার নিয়ন্ত্রণ করত বিদেশে থাকা প্রতারকরা। পাশাপাশি আরও একটি বিষয় জানতে পেরেছেন তদন্তকারীরা। সম্ভবত নিজের কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা পাচার করত অভিযুক্ত ও ধৃত ব্যবসায়ী আমির খান। এবং প্রতি মাসে ভাড়া হিসেবে তাঁদের টাকা দেওয়া হত, এমনও জানা যাচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া করেই গোটা প্রতারণা চক্র চলত, দাবি ইডি-র। কিন্তু কী ভাবে? কী ভাবেই বা কাজে লাগত নতুন অ্যাপ? জানতে তদন্ত শুরু করেছে ইডি। পাশাপাশি গাজিয়াবাদের যে বাড়ি থেকে অভিযুক্ত আমির খান গ্রেফতার হন, সেই বাড়ির মালকিনকে পরপর দু’ দিন ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে তাঁর ভূমিকাও। 

প্রেক্ষাপট...

 ১০ সেপ্টেম্বর ইডির অভিযানে আমিরের বাড়ির খাটের নীচ ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করে ED! এরপর আমির ধরা পড়ার পর আরও ১৪ কোটি ৫৩ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সির হদিশ পায় কলকাতা পুলিশ! আর বুধবার ১২ কোটি ৮৩ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সির খোঁজ পান তদন্তকারীরা। আমিরের আমিরির আরও কত নমুনা আছে? তারই খোঁজে বুধবার আরও ৫টি জায়গায় অভিযান চালায় কলকাতা পুলিশ। তার মধ্যে ই-নাগেটস্-অ্যাপের যোগসূত্রে, এদিন বিকেলে সেক্টর ফাইভে, ক্যুইক ব্লক-ই-কমার্স নামে এক সংস্থার অফিসে হানা দেয় পুলিশ। সেখানে ঢুকেই চোখ কপালে ওঠে অফিসারদের। দেখা যাচ্ছে, কম্পিউটার, ল্যাপটপ, সেগুলির সার্ভার - সব চলছে! অথচ একটিও লোক নেই! অফিসে তল্লাশি চালিয়ে ৩ হাজারের বেশি ডেবিট কার্ড ৪৮৩টি ব্যাঙ্ক কিট উদ্ধার করে পুলিশ। এছাড়াও ১৯৫২টি সিম কার্ড উদ্ধার করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, এই অফিসে কাউকে না পাওয়া গেলেও, প্রযুক্তির সাহায্য নিয়ে জানা গেছে, বিদেশে বসে এই অফিসের সার্ভার নিয়ন্ত্রণ করা হত। এদিকে, আমির-কানেকশনে দিনভর তল্লাশি চালিয়ে, বিভিন্ন ৪ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাদের জেরা করে প্রতারণা চক্রের আরও গভীরে যেতে চাইছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:মেনকা গম্ভীরের দায়ের আদালত অবমাননার মামলা খারিজ কলকাতা হাইকোর্টে



সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget