এক্সপ্লোর

New Delhi Station Stampede: নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনায় গাফিলতি ? দিলীপ বললেন,' পুলিশ তো আর সব জায়গায় লাঠি চালাতে পারে না..'

Dilip On New Delhi Station Stampede নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা, ইতিমধ্য়েই বিরোধীদের নিশানা কেন্দ্রকে, ময়দানে দিলীপ ঘোষ, কী বললেন বিজেপির এই বর্ষীয়ান নেতা ?

কলকাতা : নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা। প্রশ্ন উঠছে, কুম্ভ যাওয়ার জন্য ভিড় হচ্ছে জেনেও কেন বেশি ট্রেন চালানো হল না? ট্রেনে উপচে পড়া ভিড় সত্ত্বেও কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না? মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের পরও কেন সতর্ক ছিল না প্রশাসন? পদপিষ্টের ঘটনাকে প্রথমে গুজব বলে দাবি করে রেল। পরে দুর্ঘটনার কথা স্বীকার করে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্য়েই বিরোধীদের নিশানা কেন্দ্রকে। এবার পাল্টা বিজেপি দিলীপ ঘোষ। বললেন,' পুলিশ তো আর সব জায়গায় লাঠি চালাতে পারে না, সাধারণ মানুষকে সতর্ক হতে হবে।'

দিলীপ  বললেন, আমাদের দেশের যেখানে বড় জমায়েত হয়, সেখানেই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যায়। কারণ মানুষেরও ধৈয্য কম। শৃঙ্খলতা মানতে চায় না। পুলিশ তো আর সব জায়গায় লাঠি চালাতে পারে না। কুম্ভতেও তাই হয়েছে। ব্যারিকেড ভেঙে ঢুকে যাচ্ছে।কিছু অঘটন ঘটে যায় তো দুর্ভাগ্যজনক। এত বিরাট জনসংখ্যা, আর কুম্ভের মত মেলা, পুরো হাইওয়ে , স্টেশন সব জায়গাতেই জ্যাম। তাই কিছু ঘটনা ঘটে যাচ্ছে। সরকারকেও সতর্ক হতে হবে। দুর্ঘটনা যাতে না ঘটে , সাধারণ মানুষকে সতর্ক হতে হবে।'

মহাকুম্ভে যাওয়ার পথে নয়া দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় মর্মাহত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ এই পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে।

মহাকুম্ভে যাওয়ার পথে বিপর্যয়। এবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ৩ শিশু ও ১১ জন মহিলা-সহ মৃত্যু হল ১৮ জনের। আহতের সংখ্যা ২০-র বেশি। গতকাল রাতে প্রয়াগরাজে যাওয়ার নয়াদিল্লি স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় ছিলেন যাত্রীরা। ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস। স্বতন্ত্র সেনানী ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস লেট থাকায় স্টেশনে ভিড় উপচে পড়ে।

সবথেকে বেশি ভিড় ছিল ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে। প্রয়াগরাজ এক্সপ্রেসে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু হয়। ১৪ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্মে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ, একদিকে বারবার প্ল্যাটফর্ম বদলের ঘোষণা, আরেক দিকে ট্রেনে উপচে পড়া ভিড় সত্ত্বেও গতকাল রাতে প্রায় দেড় হাজার জেনারেল টিকিট বিক্রি হয়েছিল নয়াদিল্লি স্টেশনে। মাত্রাতিরিক্ত ভিড়ের চাপেই এই ঘটনা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। 

আরও পড়ুন, ' কতগুলি প্রাণ গেলে মনে হবে রেলমন্ত্রীর, ওই চেয়ারটায় বসার নৈতিক অধিকার তাঁর নেই..'?

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা। প্রশ্ন উঠছে, কুম্ভ যাওয়ার জন্য ভিড় হচ্ছে জেনেও কেন বেশি ট্রেন চালানো হল না? ট্রেনে উপচে পড়া ভিড় সত্ত্বেও কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না? মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের পরও কেন সতর্ক ছিল না প্রশাসন? পদপিষ্টের ঘটনাকে প্রথমে গুজব বলে দাবি করে রেল। পরে দুর্ঘটনার কথা স্বীকার করে রেল কর্তৃপক্ষ। কেন এই ঘটনা ঘটল, তা জানতে দুই সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget