এক্সপ্লোর

Tala Tank: শহরবাসীর জন্য সুখবর, নির্ঝঞ্ঝাটে জল সরবরাহে টালার ট্যাঙ্কে তৈরি হচ্ছে নতুন পরিকাঠামো

শহরবাসীর দুয়ারে আরও নির্ঝঞ্ঝাটে জল সরবরাহে টালার ট্যাঙ্কে তৈরি হচ্ছে নতুন পরিকাঠামো

কলকাতা: টালার ট্যাঙ্ক (Tala Tank) থেকে শহরবাসীর (Kolkata) দুয়ারে আরও নির্ঝঞ্ঝাটে জল সরবরাহে তৈরি হচ্ছে নতুন পরিকাঠামো। চলছে ৪৮ ইঞ্চি ব্যাসের বড় পাইপলাইন বসানোর কাজ। সেই পাইপলাইন যাবে ট্রেসেল ব্রিজের মাধ্য়মে। শুরু হয়েছে সেই ব্রিজের কাজ। বয়স তার ১০০ পেরিয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে রোজই দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। দেশ তাকে এক নামে চেনে । 

ঐতিহাসিক টালা ট্যাঙ্ক (Tala Tank) । যে মজবুত ইস্পাতে টাইটানিক জাহাজ গড়া হয়েছিল, তাতেই তৈরি এশিয়ার বৃহত্তম জলের ট্যাঙ্কের বিপুলায়তন শরীর । ব্রিটিশ আমল থেকেই টালার ট্যাঙ্ক মহানগরীর জলের ভাণ্ডার। কিন্তু সময়ের নিয়মে ট্যাঙ্ক হয়ে পড়েছিল জীর্ণ । ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছিল জল ।  তাই চারটি কম্পার্টমেন্টই সারানোর পরিকল্পনা নেওয়া হয়। 

৩টি কপার্টমেন্টের মেরামতির কাজ শেষ হলেও চলছে জলভাণ্ডারের চতুর্থ প্রকোষ্ঠের কাজ । সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারিতেই খুলে দেওয়া হতে পারে সেটি।

কলকাতা পুরসভা (Kolkata Municipality Corporation) সূত্রে খবর, বর্তমানে পলতার জলশোধনগারে ২০ মিলিয়ন গ্য়ালন জল বেশি উৎপাদন হচ্ছে। সেই পরিশুদ্ধ জল এখন পাইপলাইনের মধ্য দিয়ে টালার ট্যাঙ্কে পৌঁছচ্ছে। ফলে আরও টইটম্বুর হয়ে উঠেছে শহরের জলধারণকারীর শরীর। টালা ট্য়াঙ্কের পাশেই তৈরি হচ্ছে ট্রেসেল ব্রিজ। যার মধ্যে দিয়ে যাবে পাইপলাইন। ভবিষ্যতে আরও একটি পাইপলাইন বসাতে গেলেও এই ট্রেসেল ব্রিজ ব্যবহার করা যাবে।

এর ফলে শহরে পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান হবে বলে মনে করছে কলকাতা পুরসভা । নয়া পাইপলাইনের কাজ পুরসভা করলেও ‘ট্রেসেল ব্রিজ’টি নির্মাণ করছে রাজ্য সরকারের পূর্তদফতর । 

টানা ১০০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কলকাতার মানুষকে পরিশুদ্ধ খাবার জল সরবরাহ করে এক অনন্য নজির স্থাপন করেছে  টালা ট্যাঙ্ক। বিশ্বের বৃহত্তম এই জলের ট্যাঙ্কটি তৈরি হয়েছে গ্যালভানাইজড লোহার চাদর দিয়ে । ১১০ ফুট উচ্চতায় এই ৩২১ ফুট পরিধি বিশিষ্ট ট্যাংকটি দাঁড়িয়ে রয়েছে ৯০ লাখ গ্যালন জল ধারণ করে।  হাইড্রোলিক সিস্টেম এ টালা ট্যাঙ্ক থেকে অবিরাম পদ্ধতিতে অনবরত জল ওঠানামা করে। কখনোই ট্যাঙ্কে জল দাঁড়িয়ে থাকে না। 

আরও পড়ুন: Arijit Singh Concert: 'আবেদন জমা পড়েনি, তাই অনুমতিও দেওয়া হয়নি', অরিজিৎ-কনসার্ট বিতর্কে দাবি মেয়রের

সেরা শিরোনাম

Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

Suvendu Adhikari: একমঞ্চে মুখ্যমন্ত্রী-তন্ময় ভট্টাচার্য, সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধনে অবাক করা ছবি
Mahua Moitra on Aishi Gosh | নেই নেমপ্লেট, ঐশী ঘোষকে আটক করে বাসে তুলল পুলিশ, দেখুন ভিডিয়ো
Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget