এক্সপ্লোর

Newtown Accident: ঘাতক গাড়ির মালিক কে? এখনও ধোঁয়াশা নিউটাউনের 'হিট অ্যান্ড রান'-এ

Road Accident: গাড়ির চালককে গ্রেফতার করার দাবিতে দফায় দফায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হয়েছে।

আবির দত্ত, নিউটাউন: বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্রের। তারপর থেকেই উত্তপ্ত ওই চত্বর। ঘাতক গাড়ি এবং গাড়ির চালককে গ্রেফতার করার দাবিতে দফায় দফায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হয়েছে। আন্দোলনরত পড়ুয়াদের সামনাতে কার্যত হিমসিম খেতে হয় পুলিশকে।  

প্রভাবশালী যোগ?
পড়ুয়াদের দাবি, প্রভাবশালীকে আড়াল করা হচ্ছে পুলিশের (Police) তরফে। বিধাননগর কমিশনারেটের দাবি, সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়ি চিহ্নিত করা হয়েছে। কসবার একটি শোরুম থেকে ঘাতক গাড়ির হদিশ, একজনকে আটক করা হয়েছে। এখানেই প্রশ্ন তুলেছেন আন্দোলনরত পড়ুয়ারা। ঘাতক গাড়ি আটক করা হলেও কেন প্রকাশ্যে আনা হচ্ছে না গাড়ির মালিকের নাম? যে দুজনের নাম পাওয়া গিয়েছে, তাদের গ্রেফতার করতে কত সময় লাগবে তা জানতে চায় পড়ুয়ারা। ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে, জানানোর পরেই পুলিশের আশ্বাসে সকাল থেকে চলা আন্দোলন প্রত্যাহার করেন পড়ুয়ারা।    
     
গ্রেফতার না হওয়ায় এদিন ফের পথে নেমেছিলেন পড়ুয়ারা। ক্যাম্পাসের সামনে থেকে নিউটাউনের (Newtown) নারকেলবাগান পর্যন্ত মিছিল করেন পড়ুয়ারা। মিছিল আটকালে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন পড়ুয়ারা। যদিও পুলিশের দাবি, তাঁরা চেষ্টার কসুর করছেন না। গতকাল বিশ্ববিদ্যালয়ের সামনেই বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় স্নাতকের ছাত্র শাকিল আহমেদের। মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা ওই ছাত্রের পরীক্ষা শেষ হওয়ায়, গতকাল বাড়ি যাচ্ছিলেন। 

মৃত পড়ুয়া সাকির আহমেদ, মুর্শিদাবাদের (Murshidabad) ইসলামপুরের বাসিন্দা। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোলের ছাত্র। পুলিশ জানতে পেরেছে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় এদিন বাড়ি যাচ্ছিলেন। তখনই একটি বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়। রক্তাক্ত অবস্থায় সার্ভিস রোডে ছিটকে পড়েন ওই ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের সহপাঠীরা। এদিকে বর্ষবরণের রাতে সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি চলাকালীন ট্রাফিক কনস্টেবলকে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির। পাঁজরে গুরুতর আঘাত লেগেছে তিলজলা ট্রাফিক গার্ডের কনস্টেবল তপন চক্রবর্তীর। তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:  'আসানসোলকাণ্ডে গ্রেফতার হয়, এক্ষেত্রে ছাড়', ছাত্র মৃত্যুর ঘটনায় কেন বললেন শুভেন্দু ?

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget