এক্সপ্লোর

Darivit Case: দাড়িভিটকাণ্ডে NIA তদন্ত, পরিবারকে ক্ষতিপূরণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

NIA in Darivit:২০১৮ সালের ২০ সেপ্টেম্বর বাংলার শিক্ষকের দাবিতে বিক্ষোভ শুরু হয়। সেই সময় গুলিবিদ্ধ মৃত্যু হয় দুই ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকারের। 

কলকাতা: দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ (Darivit Case)। NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। একই সঙ্গে জানিয়ে দিলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে হবে বলে। বোমা বিস্ফোরণের অভিযোগ ছিল বলেই NIA তদন্ত, জানালেন বিচারপতি মান্থা (NIA in Darivit)।

সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয় মৃতদের পরিবার

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর বাংলার শিক্ষকের দাবিতে বিক্ষোভ শুরু হয় উত্তর দিনাজপুরের দাড়িফিটে। সেই সময় গুলিবিদ্ধ মৃত্যু হয় দুই ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকারের। পরিবার এবং স্থানীয়দের অভিযোগ ছিল, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দুই ছাত্রের। পুলিশ যদিও অভিযোগ অস্বীকার করে। তাতে সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয় পরিবার। গোটা ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আদালত। সেই মামলাতেই NIA তদন্তের এই নির্দেশ।

দাড়িভিট স্কুলে বাংলা এবং বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগকে ঘিরেই বছর পাঁচেক আগে বিক্ষোভ ছড়ায়। অভিযোগ, স্কুলে অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে শিক্ষকের প্রয়োজন থাকলেও, উর্দু এবং সংস্কৃত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হয়। সেই নিয়ে বিতর্ক বাধে, ক্রমে তা বিক্ষোভের আকার ধারণ করে।  সেই বিক্ষোভ চলাকালীনই পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে এবং তাতে গুলি চলে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের।

আরও পড়ুন: Kolkata Fire: রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন, ভেঙে পড়ছে ছাদের একাংশ, রাস্তায় বেরিয়ে এলেন খোদ রাজ্যপাল

প্রাথমিক ভাবে দাড়িভিটের ঘটনায় তদন্ত ভার হাতে নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি। পরে ওই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন সিবিআই তদন্তের সুপারিশ করে। তাতে রাজ্য মানবাধিকার কমিশন মামলা থেকে সরে দাঁড়ায়। দফায় দফায় সেই নিয়ে আদালতে শুনানি হয়েছে। শেষ মেশ বছর পাঁচেক পর NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

পাঁচ বছর আগে দাড়িভিটের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য

দাড়িভিটের এই ঘটনায় সেই সময় রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। মুখোমুখি চলে আসে তৃণমূল এবং বিজেপি।   গোটা ঘটনায় রাজনীতির রং গায়ে লাগছে বলে অভিযোগ। সেই নিয়ে দীর্ঘ দিন টানাপোড়েন চলেছে। পুলিশ যদিও গুলি চালানোর কথা বরাবর অস্বীকার করে এসেছে। সেই ঘটনায় রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। সোমবার মামলার শুনানি শেষ হয়। বুধবার NIA তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update Live: উত্তরবঙ্গে রাষ্ট্রপতি, নেই মমতা বন্দ্যোপাধ্যায়! অসন্তষ্ট দ্রোপদী মুর্মু, পাল্টা মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গে রাষ্ট্রপতি, নেই মমতা বন্দ্যোপাধ্যায়! অসন্তষ্ট দ্রোপদী মুর্মু, পাল্টা মুখ্যমন্ত্রী
Election Commission: এখনও ৬০ লক্ষের উপরে নাম 'বিবেচনাধীন', আজই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ
এখনও ৬০ লক্ষের উপরে নাম 'বিবেচনাধীন', আজই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ
News Live: মুখ্যমন্ত্রীর আচরণে দুঃখিত রাষ্ট্রপতি, শিলিগুড়ির অনুষ্ঠানে এসে কী বললেন দ্রৌপদী মুর্মু
মুখ্যমন্ত্রীর আচরণে দুঃখিত রাষ্ট্রপতি, শিলিগুড়ির অনুষ্ঠানে এসে কী বললেন দ্রৌপদী মুর্মু
Yuva Sathi Portal Update | যুবসাথী স্কিমে আজ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা! স্ট্যাটাস চেক কি করা যাচ্ছে?
যুবসাথী স্কিমে আজ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা! স্ট্যাটাস চেক কি করা যাচ্ছে?

ভিডিও

ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Mudiali Caitra Sale | ক্যারাভ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও মুদিয়ালি ক্লাবের যৌথ উদ্যোগে জমজমাট চৈত্র সেল

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Best Retirement Plan : ৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
Best Stocks To Buy : ৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
Flipkart Layoff: ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
Embed widget