এক্সপ্লোর

Durgapur News : দুর্গাপুরে বাড়ি থেকে দাদা ও দুই বোনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ! মনোমালিন্যের জেরে আত্মঘাতী ?

Malda : গতকালই মালদায় রেল কোয়ার্টার (Rail Quarter) থেকে এক রেলকর্মী ও তাঁর মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়

দুর্গাপুর : দুর্গাপুরের লাউদোহায় অগ্নিদগ্ধ ৩। বাড়ি থেকে উদ্ধার হল দাদা ও দুই বোনের দেহ। মৃত মঙ্গল সোরেন লাউদোহা থানার সিভিক ভলান্টিয়ার। তাঁর এক বোন কলকাতায় নার্সিংয়ের কাজ করতেন। স্থানীয়দের দাবি, দুই বোনের বিয়ে নিয়ে চিন্তায় ছিলেন সিভিক ভলান্টিয়ার মঙ্গল। এর মধ্যেই বিয়ে ঠিক হয় মঙ্গল সোরেনের। এই নিয়ে মনোমালিন্যের জেরে তিন ভাইবোন আত্মঘাতী, অনুমান পুলিশের ।

এর আগে গত জানুয়ারি মাসে বেলঘরিয়ায় (Belgharia Death) তিন ভাই-বোনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। আবাসন থেকে ভাই-বোনের মৃতদেহ উদ্ধার হয়। পাশের পুকুর থেকে উদ্ধার হয় দাদার দেহ। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই অভাব অনটনে ভুগছিল ওই পরিবার। ৬১ বছর বয়সী রানু চৌধুরী, সজল চৌধুরীর দিদি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বেলঘরিয়ার আবাসনের একতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন তাঁরা। সকালে রানু চৌধুরী, বিমল চৌধুরীর দেহ উদ্ধার হয়। সকাল সাড়ে ১০টায় কাছের একটা পুকুর থেকে সজল চৌধুরীর দেহ উদ্ধার হয়। কয়েকদিন আগে এই ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রতিবেশীদের দাবি, মানসিক অবসাদের কারণেই এই ঘটনা।

গতকালই মালদায় রেল কোয়ার্টার (Rail Quarter) থেকে এক রেলকর্মী ও তাঁর মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মালদা শহরের (Malda Town) ঝলঝলিয়া রেল কলোনি এলাকার ঘটনা। শুক্রবার মৃতদেহ দু'টি উদ্ধার হলে এলাকায় শোরগোল পড়ে যায়। মৃত রেলকর্মীর নাম শম্ভুনাথ চৌধুরী ও তাঁর মেয়ে শলি কিরণ। শম্ভুনাথ মালদা রেলস্টেশনে কর্মরত ছিলেন। তাঁদের বাড়ি পাটনার দানবপুরে।

চাকরি সূত্রে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় রেল কলোনিতে সপরিবারে থাকতেন শম্ভুনাথ চৌধুরী। কয়েকদিন আগে শম্ভুনাথবাবুর ছোট মেয়ে এবং স্ত্রী পাটনা গিয়েছিলেন এক আত্মীয়ের বাড়ি ঘুরতে। বাড়িতে ছিলেন শম্ভুনাথ এবং তাঁর বড় মেয়ে। শুক্রবার সকালে বাড়ি ফিরে স্ত্রী ও ছোট মেয়ে দেখতে পান, শম্ভুনাথ ও তাঁর বড় মেয়ের ঝুলন্ত দেহ।

ঘটনার খবর পেয়ে রেল পুলিশ এবং ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

গত ফেব্রুয়ারি মাসে চারু মার্কেট (Charu Market) থানা এলাকায় যুবকের অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) হয়। টালিগঞ্জ রোডে খালের ধার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ। চারু মার্কেট থানা সূত্রের খবর, নিহত যুবকের নাম আকাশ শীল। বয়স ২৫ বছর। তিনি স্থানীয় কামারপাড়া এলাকার বাসিন্দা। ওই খালের পাড়ে দেহটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে চারু মার্কেট থানায় খবর দেন। পুলিশ আসে তদন্তের জন্য। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget