এক্সপ্লোর

Beldanga Incident : বেলডাঙাকাণ্ডের তদন্তে এবার NIA, গঠন হচ্ছে বিশেষ দল : সূত্র

Murshidabad News : ভিনরাজ্যে বাঙালি শ্রমিকের রহস্য়মৃত্য়ু ও তারপর পরিযায়ী শ্রমিক আক্রান্ত হওয়ার অভিযোগে, দু'দিন ধরে তাণ্ডবলীলা চলে বেলডাঙায়।

আবির দত্ত, কলকাতা : বেলডাঙাকাণ্ডের তদন্তে এবার NIA। ভিনরাজ্যে বাঙালি শ্রমিকের রহস্য়মৃত্য়ু ও তারপর পরিযায়ী শ্রমিক আক্রান্ত হওয়ার অভিযোগে, অবাধে পর পর দু'দিন ধরে তাণ্ডবলীলা চলে বেলডাঙায়। রাস্তা ও রেল অবরোধ দিয়ে শুরুটা হলেও... পরে, নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয় ! নির্বিচারে তাণ্ডব চলে। এই ঘটনায় মুর্শিদাবাদের বেলডাঙা থানায় একটি এফআইআর হয়। এখনও পর্যন্ত মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই মামলার কলকাতা হাইকোর্টেও শুনানি হয়েছে। আদালত থেকে বলা হয়েছিল, এলাকার সুরক্ষা বজায় রাখতে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারবে। পাশাপাশি, রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার সেই বাহিনী দেবে বলেও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপর আজ MHA-র তরফে NIA-র কাছে এই সংক্রান্ত অর্ডার আসে। এরপর তারা FIR রুজু করে। NIA-র বিশেষ আদালতে জমা দেয়। NIA সূত্রের খবর, তারা দ্রুত বেলডাঙা থানায় গিয়ে কেস ডায়েরি হাতে নেবে। যাদের যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের কেন গ্রেফতার করা হয়েছিল এবং তাদের ভূমিকা কী ছিল সেই বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এই তদন্ত করার জন্য NIA-র বিশেষ দল গঠন করা হচ্ছে। এমনই খবর জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রের।

মুর্শিদাবাদের বেলডাঙায় পরপর দু-দিন বেলাগাম তাণ্ডব, গুণ্ডামি, নৈরাজ্যের ঘটনায় রাজ্য সরকার এলাকার সুরক্ষা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারবে বলে আগেই জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ। পাশাপাশি, রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার সেই বাহিনী দেবে বলেও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

বেলডাভার ঘটনায়, জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বেলডাঙা-কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়। এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বেলডাঙার ঘটনার পরও, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে বিজেপি ও বেলডাঙার স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, এই মামলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার ফোর্স ব্যবহার নিয়ে বিপরীত আচরণ করছে। মুর্শিদাবাদে ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটছে, এতে উদ্বিগ্ন আদালত। মানুষের জীবন ও সম্পত্তি নিয়ে চিন্তিত কোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আরও বলেন, মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনী বেলডাঙায় মোতায়েন করা যেতে পারে।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আরও বলে, কেন্দ্রীয় সরকার যদি মনে করে তাহলে NIA তদন্তের নির্দেশ দিতে পারে। বেলডাঙার ঘটনায়, হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশে আরও বলেন, মুর্শিদাবাদের পুলিশ সুপার ও জেলাশাসককে এলাকার প্রতিটি মানুষের সম্পত্তি ও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget