এক্সপ্লোর

Nimtala Ghat: সেলফি তুলতে গিয়ে বিপত্তি, মৃতদেহ সত্কারে এসে গঙ্গায় তলিয়ে গেলেন ৫ যুবক

অভিযোগ, তাঁরা মত্ত অবস্থায় ছিলেন। স্থানীয়রা সতর্ক করা সত্ত্বেও ঘাট থেকে সরে আসেননি। উত্তর বন্দর থানার দাবি, বান আসার আগে পুলিশের তরফে নিয়মমাফিক সতর্কতামূলক প্রচার চালানো হয়েছিল।

পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সঞ্চয়ন মিত্র, কলকাতা: মৃতদেহ সত্কারে এসে নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেলেন পাঁচ যুবক। গতকাল রাতের ঘটনা। স্থানীয়দের তত্পরতায় দু’ জনকে উদ্ধার করা সম্ভব হয়। ডুবুরি নামিয়ে তল্লাশির পরেও তিন যুবকের খোঁজ মেলেনি। সেলফি তুলতে গিয়ে বিপত্তি, দাবি পুলিশের। পাঁচজনই বেলেঘাটার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে গঙ্গায় বান আসার সময় ঘাটে বসে গল্প করছিলেন পাঁচ যুবক। অভিযোগ, তাঁরা মত্ত অবস্থায় ছিলেন। স্থানীয়রা সতর্ক করা সত্ত্বেও ঘাট থেকে সরে আসেননি। উত্তর বন্দর থানার দাবি, বান আসার আগে পুলিশের তরফে নিয়মমাফিক সতর্কতামূলক প্রচার চালানো হয়েছিল।

কিছুদিন আগেই দুর্গাপুজোর বিসর্জনে জলপাইগুড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। তবু যেন হুঁশ ফেরেনি। মালবাজারের ঘটনায় হড়পা বানে ৮ জনের মৃত্যু হয়েছে। আজ মালবাজারে ঘটনাস্থলে যায় বিজেপির ৯ সদস্যের প্রতিনিধিদল। বিজেপি সাংসদ, বিধায়করা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ঘুরে দেখেন ঘটনাস্থল। মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার অভিযোগ, অপরিকল্পিতভাবে নদীর গতিপথ ঘোরানো হয়েছে। ব্রিজের পিলারের ২০০ মিটারের মধ্যে কিছু খনন করা যায় না। কিন্তু এখানে তাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিজেপির প্রতিনিধিদলে রয়েছেন এক সাংসদ, ৭ বিধায়ক ও জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি।  

মালবাজারের বাসিন্দা দিলীপ পণ্ডিত হড়পা বানে তাঁর স্ত্রী ও ছেলেকে হারিয়েছেন। তাঁর বাড়িতে যান বিজেপির প্রতিনিধিরা। তিনি বিজেপির নেতাদের দেখে কেঁদে ফেলেন।  এরপর বিজেপি প্রতিনিধিরা যান হড়পা বানে মৃত রুনু সাহার বাড়িতে। সেখানে মৃতের আত্মীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। হড়পা বানে তপন অধিকারী ও মনোজিত্‍ অধিকারীর মৃত্যু হয়েছে। সম্পর্কে তাঁরা দাদু ও নাতি। তাঁদের বাড়িতেও যান বিজেপির নেতারা। এরপর মালবাজার থানায় যান বিজেপির প্রতিনিধিরা।  

মালবাজারে ভয়াবহ বিপর্যয়ের দায় কার? এই বিতর্ক আরও উস্কে দিল অল বেঙ্গল সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের একটি দাবি। এই নিয়ে শাসকদলকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। এরইমধ্যে, উত্তরবঙ্গে নতুন ঘরে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। আগামী-২-৩ দিন রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। 

উৎসবের আনন্দে অন্ধকার নামিয়ে এনেছে হড়পা বান! বিসর্জনের বিষাদ আরও গভীর করে তুলেছে ৮ জনের মৃত্যু। কিন্তু এই বিপর্যয়ের দায় কার?মালবাজারে ভয়ঙ্কর দুর্ঘটনার পরে, পদে পদে আঙুল উঠছে প্রশাসনিক ব্যবস্থার দিকে। বিতর্ক আরও উস্কে দিয়েছে অল বেঙ্গল সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের একটি দাবি।

মালবাজারে বিপর্যয়ের পর, নানা মহলে প্রশ্ন ওঠে, বিসর্জনের সময় কেন মাত্র ৮ জন সিভিল ডিফেন্সের কর্মী-কে সেখানে মোতায়েন করা হয়েছিল? 
যেখানে এত মানুষের ভিড় হয়, সেখানে কেন আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি? সত্যিই কি ৮ জনের পক্ষে এত মানুষের ভিড় সামলানো সম্ভব ছিল? 

এ দিকে আবহাওয়া দফতর সূত্রে খবর ছিল, ২ থেকে ৩ দিন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। তাই তিস্তা এবং জলঢাকা অববাহিকায় জারি হয়েছে হলুদ সঙ্কেত। শনিবারও মাল নদীতে ফের হড়পা বান আসে...তবে ক্ষয়ক্ষতি হয়নি
এই প্রেক্ষাপটেই ছটপুজোর আগে এদিন মাল নদীর পরিস্থিতি, খতিয়ে দেখেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি। 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget