এক্সপ্লোর

Ramakrishna Mission: শ্রীশ্রী সারদা মায়ের সম্পর্কে নির্মল মাজির বিতর্কিত মন্তব্য, উদ্বেগ প্রকাশ রামকৃষ্ণ মিশনের

Ramakrishna Mission on Nirmal Maji's Comment: মমতার মাধ্যমে মা সারদার পুনর্জন্ম ঘটেছে বলে সভায় দাবি করেন নির্মল। এই ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়। নির্মল মাজির মন্তব্যে উদ্বেগ প্রকাশ করল রামকৃষ্ণ মিশন।

কলকাতা: শ্রীশ্রী সারদা মায়ের সম্পর্কে উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক-চিকিত্সক নির্মল মাজির (Nirmal Maji) বিতর্কিত মন্তব্যে উদ্বেগ প্রকাশ করল রামকৃষ্ণ মিশন (Ramakrishna Mission)।  ওই রাজনৈতিক নেতার মন্তব্যে অগণিত ভক্ত শ্রীশ্রী সারদা মায়ের মর্যাদাহানি হয়েছে বলে মনে করছেন। বিবৃতিতে জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।

কী বলেছিলেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক-চিকিৎসক নির্মল মাজি? মমতার মাধ্যমে মা সারদার পুনর্জন্ম ঘটেছে বলে সোমবার একটি সভায় দাবি করেন নির্মল। তাঁর সেই মন্তব্যের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও। যদিও ভিডিওটি-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ওই ভিডিওয় বলতে শোনা যায়, "মারা যাওয়ার কিছু দিন আগে স্বামী বিবেকানন্দের কিছু সতীর্থের সঙ্গে কথা বলেছিলেন মা সারদা। বলেছিলেন,  খাল পেরিয়ে হরিশ চ্যাটার্জি রোড হয়েই কালীঘাট যান তিনি, ঠিক এখন যেখানে দিদি থাকেন। মা সারদা বলেছিলেন, 'মৃত্যুর এতদিন পর কালীঘাটের কালীক্ষেত্রে ফের জন্ম নেব আমি। মনুষ্য জন্ম নেব। ত্যাগ, তিতিক্ষা, সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাব'।" এরই সঙ্গে নির্মল জোড়েন, "পরিসংখ্যান এবং সংখ্যাতত্ত্বের হিসেবে দেখা যাচ্ছে, সারদা মায়ের মৃত্যু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের যে সময়কাল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা, তিনিই ফ্লোরেন্স নাইটিঙ্গল, তিনিই সিস্টার নিবেদিতা, তিনিই দুর্গা। অষ্টমী-নবমীর সন্ধি ক্ষণে যাঁর জন্ম, তিনিই যুগে যুগে, দেশে দেশে, কালে কালে নবরূপে উন্মোচিত হন।"

উদ্বেগ প্রকাশ রামকৃষ্ণ মিশনের: এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়। এবার এই মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করল রামকৃষ্ণ মিশন (Ramakrishna Mission)। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, “রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী ব্রহ্মচারী দুঃখের সঙ্গে মনে করছে উপরোক্ত নেতা তাঁর বক্তব্যের মাধ্যেম শ্রীশ্রী মা সারদা দেবীর মর্যাদাহানি করেছেন। আমাদের অগণিত ভক্তমণ্ডলী ইমেল, হোয়াটসঅ্যাপ, টেলিফোনের মাধ্যমে তাঁদের ক্ষোভ ও মর্ম বেদনা জানাচ্ছেন। বাস্তবিক ভাবেই ক্ষোভ ও মর্মবেদনা প্রকাশ করার উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের সকলের মায়ের অসম্মান আমাদের দুঃসহ বলে মনে হচ্ছে।’’  স্বামী সুবীরানন্দ জানিয়েছেন, বিভিন্ন গ্রন্থ, প্রামাণ্য তথ্য ও সাধু-সন্ন্যাসীদের কাছ থেকে এমন কোনও তথ্য মেলেনি। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে রামকৃষ্ণ মিশন। 

আরও পড়ুন: Calcutta Medical College: এখনই কড়া পদক্ষেপ নয়, পরীক্ষায় গণ গরহাজিরায় সিদ্ধান্ত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget