এক্সপ্লোর

Nisith Pramanik: বহু নেতা-বিধায়ক যোগাযোগ করছেন, তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল, দাবি নিশীথের

Cooch Behar News: এর আগে, শনিবার কাঁথির সভা থেকে বিজেপি-র অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক।

নাটাবাড়ি: তৃণমূল একবার দরজা খুলে দিলেই হল (TMC), বিজেপি-র (BJP) আর অস্তিত্ব থাকবে না, একদিন আগে এমনই মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার পাল্টা এ বার তৃণমূলকে হুঁশিয়ারি দিতে শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik)। তাঁর দাবি, তৃণমূলের ৪০-৫০ জন বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যে কোনও মুহূর্তে তাসের ঘরের মতো তৃণমূল ভেঙে পড়তে পারে বলেও দাবি করেন নিশীথ। 

তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল, হুঁশিয়ারি নিশীথের

রবিবার নাটাবাড়ির সভায় এমন দাবি করেন নিশীথ। তাঁকে বলতে শোনা যায়, "প্রদীপ নেভার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, তৃণমূলের সময়টাও এখন একই রকম। গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, গোটা রাজ্যের যা অবস্থা, তৃণমূলের সংগঠনের যা অবস্থা, বহু বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বহু নেতা যোগাযোগ রাখছেন আমাদে সঙ্গে। একটা তাসের ঘরের মতো দাঁড়িয়ে রয়েছে তৃণমূল। যে কোনও সময় ভেঙে পড়তে পারে।"

আরও পড়ুন: Purba Medinipur: ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলেন অভিষেক, একদিন পরই ইস্তফা তিন আধিকারিকের

এর আগে, শনিবার কাঁথির সভা থেকে বিজেপি-র অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক। বার বার বিজেপি নেতারা যে ভাবে ডিসেম্বরের ডেডলাইন ঠিক করে দিচ্ছেন, তা নিয়ে মন্তব্য করতে গিয়ে অভিষেক বলেন, "এই যে বলছে ডিসেম্বর ধামাকা, সরকার পড়ে যাবে, আপনি জানেন, আমি দরজা যদি খুলে দিই, দলটা থাকবে না। বলুন দরজা খুলব! মনে হয় মাঝে মধ্যে একটু খুলি। আগামী সপ্তাহে না  পাঁচ সেকেন্ডের জন্য খুলি! ডিসেম্বর মাসে খুলব! বেশ তাই হল।"

দরজা খুলে দিলে বিজেপি থাকবে না বলে একদিন আগেই মন্তব্য করেন অভিষেক

অভিষেকের সেই মন্তব্যের পরই এ দিন নাটাবাড়িতে তৃণমূলের সংগঠন নিয়ে মন্তব্য করেন নিশীথ। তবে তাঁর দাবিকে গুরুত্ব দিতে নারাজ জোড়াফুল নেতৃত্ব। দলের নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর কথায়, "ও তো কোনও দিনই সত্য়ি কথা বলেনি! সোনার দোকানে ডাকাতি নিয়েও সত্য বলেনি। আজালতের অর্ডারের মধ্যে দিয়ে সকলে জানল। আমরা আগেই জানতাম। যোগ্যতা নিয়েও মিথ্যে বিবৃতি দিয়েছে। বাংলাদেশ থেকে এসেছে না, সত্যি সত্যিই কোচবিহারের আদি বাসিন্দা, তা নিয়েও সন্দেহ রয়েছে। ওর কথায় গুরুত্ব দেওয়ার প্রশ্ন ওঠে না। আমরা দিচ্ছিও না। কোচবিহারে ওকে দাঁড় করানোর সাহস আদৌ হবে বিজেপি-র!"

সেরা শিরোনাম

BJP Extortion Allegation: '৩০ হাজার টাকা না দিলে বন্ধ হবে দোকান', ফের বিজেপি নেতার বিরুদ্ধে 'তোলাবাজি'-র অভিযোগ, পাল্টা কী বলছেন অভিযুক্ত ?
'৩০ হাজার টাকা না দিলে বন্ধ হবে দোকান', ফের বিজেপি নেতার বিরুদ্ধে 'তোলাবাজি'-র অভিযোগ, পাল্টা কী বলছেন অভিযুক্ত ?
Tapas Roy: 'পরচুলা, দাড়িবাবা, সম্মান তো পাবে না, এদিকেই যাক আর ওদিকেই যাক', ফের সুদীপকে কটাক্ষ তাপস রায়ের
'পরচুলা, দাড়িবাবা, সম্মান তো পাবে না, এদিকেই যাক আর ওদিকেই যাক', ফের সুদীপকে কটাক্ষ তাপস রায়ের
West Bengal Live Blog: খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
Madan Mitra: 'যেখানে যা আছে, সর্বশক্তি দিয়ে নামান', মমতাকে নন্দীগ্রামে একা লড়ার চ্যালেঞ্জ মদনের
'যেখানে যা আছে, সর্বশক্তি দিয়ে নামান', মমতাকে নন্দীগ্রামে একা লড়ার চ্যালেঞ্জ মদনের

ভিডিও

CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক
NIA News : 'রামনবমীর সময় অশান্তি, অপরূপার স্বামীই মূল অভিযুক্ত', NIA চার্জশিটে সাকির আলি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Embed widget