এক্সপ্লোর

Abhishek Banerjee Update: অর্জুনই শেষ! বিজেপি থেকে 'ঘরওয়াপসি'র দরজা বন্ধ! ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেকের

Abhishek on Ghar Wapsi: বিধানসভা নির্বাচনের পর থেকে মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ. একাধিক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন। সেই তালিকায় সদ্য সংযোজন অর্জুন।

কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল ও দীপক ঘোষ, উত্তর ২৪ পরগনা: বিজেপি (BJP) ছেড়ে আসাদের টিকিট দেওয়া হবে না বলে দিন কয়েক আগেই মন্তব্য করেছিলেন। এ বার বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) ফিরতে আগ্রহীদের জন্য দরজা বন্ধ করার জল্পনা উস্কে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যা (Abhishek Banerjee)। সোমবার শ্যামনগরের সভায় উপস্থিত জনতার উদ্দেশে অভিষেক জানতে চান, "দলের দরজা কি খোলা রাখবেন, নাকি বন্ধ রাখবেন"? উত্তর না মেলায় বিজেপি-কে নিশানা করে অভিষেক নিজেই বলেন, "তাহলে দরজা বন্ধ রাখলাম।"

অভিষেকের মন্তব্যে জল্পনা

অর্জুন সিংহ (Arjun Singh) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অভিষেক। সেই মঞ্চে উপস্থিত ছিলেন অর্জুনও। সেখানেই এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক। বলেন, "৩০ মে ২০১৯, তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘরছাড়া করেছেন। আর আজকে বিজেপি ছেড়ে একে সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকাতলে তৃণমূল কংগ্রেসে আসছে।"

তবে সেখানেই থামেননি অভিষেক। তিনি আরও বলেন, "অনেক গদ্দার, মীরজাফর আর দু’নম্বরিরা এখনও লাইনে আছে। আমি আপনাদের বলছি, দরজা বন্ধ করে রেখেছি। আমার কথা বোঝেন তো, আমি আছি বলে একটু চাপে আছে, দরজা বন্ধ। আপনারা চান দরজা খুলব না দরজা বন্ধ?" এর পর দর্শকের উদ্দেশে অভিষেক বলেন, "খুলব? খুলব না? বন্ধ করে রাখব? আপনারা চান দরজা বন্ধ করে রাখব? " কোনও জবাব না পেয়ে নিজেই বলেন, "তাই হল, দরজা বন্ধ। দরজা বন্ধ।" বিজেপি-কে কটাক্ষ করে বলেন, "দরজা খুলে দিলে দলটা উঠে যাবে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না।"

আরও পড়ুন: Birbhum News: 'অঞ্চল কোর কমিটি টাকা ভাগের জন্য় নয়', চন্দ্রনাথের মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল

বিধানসভা নির্বাচনের পর থেকে মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ. একাধিক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন। সেই তালিকায় সদ্য সংযোজন অর্জুন। তাঁকে ফেরানো নিযে দলের অন্দরে অসন্তোষও ধরা পড়ে। 

তৃণমূলকে কটাক্ষ বিজেপি-র

তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০১৯-এর লোকসভা ভোটে ব্যারাকপুরে তৃণমূলের পরাজয়ের পর, ৩ বছর আগে ঠিক ওই দিনই এই উত্তর ২৪ পরগনায় দাঁড়িয়ে ঘরছাড়াদের ফিরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুনরুদ্ধার করেছিলেন দখল হওয়া পার্টি অফিস। তবে একের পর এক যোগদানের পর এখন দরজা বন্ধ করা মন্তব্য নিয়ে কটাক্ষর সুর বিরোধীদের গলায়।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget