এক্সপ্লোর

Kurmi Agitation:নবান্নে মুখ্যসচিবের সঙ্গে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের বৈঠক, রফাসূত্র অধরাই

Meeting With Chief Secretary: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের বৈঠকে মিলল না কোনও সমাধান সূত্র। সরকারের তরফে কোনও প্রতিশ্রুতি মেলেনি, দাবি পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের সভাপতির।

সুদীপ্ত আচার্য, সন্দীপ সমাদ্দার ও হংসরাজ সিংহ,কলকাতা: নবান্নে (Nabanna) মুখ্যসচিবের (chief secretary) সঙ্গে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের (Kurmi community) বৈঠকে মিলল না কোনও সমাধান সূত্র। সরকারের তরফে কোনও প্রতিশ্রুতি মেলেনি, দাবি পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের সভাপতির। কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাজেশ মাহাতো। 

প্রেক্ষাপট...
সাত-সাতটা দিন, প্রায় দেড়শো ঘণ্টা ধরে অবরোধ-বিক্ষোভ চলার পর, রাজ্য সরকারের আলোচনার বার্তা পেয়ে মঙ্গলবারই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল পশ্চিমবঙ্গ কুড়মি সমাজ। তার ২৪ ঘণ্টার মধ্যে, বুধবার নবান্নে কুড়মি সমাজের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে কোনও সমাধান সূত্র মিলল না। এদিন দুপুর একটা নাগাদ নবান্নে পৌঁছয় পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের ২০-২৫ জন প্রতিনিধি। তাঁদের মধ্যে থেকে ৫ জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আদিবাসীদের তপশিলি উপজাতির মর্যাদা, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তি,২০১৭ সালে কেন্দ্রের আদিবাসী কল্যাণ মন্ত্রকের চেয়ে পাঠানো রাজ্যের CRI রিপোর্টের ওপর সাতটি পয়েন্টের ব্যাখ্যা আবার কেন্দ্রকে পাঠানো-সহ একাধিক দাবি নিয়ে এদিন প্রায় এক ঘণ্টা ধরে দু-পক্ষের বৈঠক হয়। কিন্তু কুড়মি সমাজের প্রতিনিধিদের দাবি, সরকারের তরফে কোনও প্রতিশ্রুতি মেলেনি।  গত কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কুস্তাউর, কোটশিলা-সহ কয়েকটি জায়গায় ট্রেন ও জাতীয় সড়কে অবরোধ করে আদিবাসী সমাজের একাধিক সংগঠন। যার জেরে বাতিল করতে হয় ৫০০-রও বেশি ট্রেন। চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী। এরপর সোমবার রাতে প্রথমে আন্দোলন প্রত্যাহার করে নিলেও সরকারের আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি আদিবাসী কুড়মি সমাজ। কিন্তু আন্দোলনকারীদের অপর অংশ, পশ্চিমবঙ্গ কুড়মি সমাজ এদিন নবান্নে মুখ্যসচিবের বৈঠকে যোগ দিলেও, সেই বৈঠক ফলপ্রসূ হল না! বিষয়টি নিয়ে সমালোচনা করেছে বিরোধীরা। কিন্তু সরকারের সঙ্গে আলোচনায় কোনও সদর্থক ফল না মেলার পর কি তা হলে একবার আন্দোলনের পথেই ফিরে যাবেন কুড়মি সমাজের একাংশ? উত্তর মিলবে ভবিষ্যতে।

আন্দোলনেও সরব বিজেপি...
দাবিদাওয়া আদায়ে যখন অবরোধ চলছে, তখনও শাসকদলকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, 'রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে'। কুড়মি আন্দোলন নিয়ে রাজ্য সরকারকে এই সুরেই নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন,  'রেল ও সড়ক অবরোধ চলছে। মনে হচ্ছে রাজ্য সরকারের উপর আর আস্থা নেই। কেন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে না? এটা মুখ্যমন্ত্রীর প্ররোচনার ফল’। 

আরও পড়ুন:কলকাতা পুরসভার নিয়োগেও দুর্নীতির অভিযোগ, ফিরহাদের পাল্টা ' প্রমাণ হলে আত্মাহুতি দেব'

সেরা শিরোনাম

Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget