এক্সপ্লোর

Abhijit Vinayak Banerjee: স্কুল যাওয়ার উদ্দেশ্য যেন সরকারি চাকরি না হয়, যত পড়া, ততই শেখা, মত অভিজিৎ বিনায়কের

Annual Status of Education Report: এ রাজ্য়ে পড়ুয়াদের টিউশনে পড়ার প্রবণতা সবচেয়ে বেশি। দেশের মধ্য়ে এ রাজ্য়ই সবচেয়ে বেশি হারে পড়ুয়া সরকারি স্কুলে পড়ে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:  স্কুলে যাওয়ার উদ্দেশ্য় সরকারি চাকরি, এই ধারণার বদল আনতে হবে বলে মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhijit Vinayak Banerjee)।  তাঁর মতে, যতদূর পড়াশোনা, তত লাভ। 

যতদূর পড়াশোনা, তত লাভ, মনে করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়

এ রাজ্য়ে পড়ুয়াদের টিউশন পড়ার প্রবণতা সবচেয়ে বেশি। দেশের মধ্য়ে এ রাজ্য়ই সবচেয়ে বেশি হারে পড়ুয়া সরকারি স্কুলে পড়ে। অষ্টম শ্রেণি পর্যন্ত, স্কুলে নাম নথিভুক্ত করা পড়ুয়ার সংখ্যাও চমকপ্রদ। কিন্তু, পড়াশোনা কতটা হচ্ছে?

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্য়ায়ের উপস্থিতিতে, বুধবার প্রকাশিত ২০২২-এর ASER (আসের) বা Annual Status of Education Report -এর রিপোর্ট, সেই প্রশ্নই তুলে দিল।

বুধবার আসের-এর রিপোর্ট প্রকাশের সময় অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা ভাবি স্কুল যাওয়ার উদ্দেশ্য সরকারি চাকরি, আর কিছু নয়। এই ধারণায় বদল আনতে হবে। যতদূর পড়বে, ততদূর লাভ।"

ASER-এর রিপোর্টে দেখা যাচ্ছে, এ রাজ্য়ের গ্রামীণ এলাকায় তৃতীয় শ্রেণির শিশুদের মধ্য়ে ৮ শতাংশ বর্ণ পড়তে অক্ষম। ১৮.১ শতাংশ অক্ষর পড়তে পারে, কিন্তু, শব্দ বা তার বেশি নয়। ২২ শতাংশ শব্দ পড়তে পারে, কিন্তু তৃতীয় শ্রেণির পড়ুয়া প্রথম শ্রেণিস্তরের পাঠ্যক্রম পড়তেই অক্ষম। ৩৩ শতাংশ তৃতীয় শ্রেণির পড়ুয়া দ্বিতীয় শ্রেণিস্তরের পাঠ্যক্রম পড়তে পারে।

আরও পড়ুন: Calcutta High Court: নিয়োগ দুর্নীতিতে যুক্ত স্কুল পরিদর্শকরাও! বাবার স্কুলে ছেলের চাকরির ঘটনায় বিস্ফোরক বিচারপতি

অঙ্কের ক্ষেত্রেও তৃতীয় শ্রেণির শিশুদের মধ্য়ে ৫ শতাংশের বেশি শিশু ১ থেকে ৯ সংখ্য়া পর্যন্ত চিনতে পারে না। ৩৪.৫ শতাংশ শিশু ৯৯ পর্যন্ত সংখ্য়া চিনতে পারে। কিন্তু বিয়োগ করতে পারে না। ১৮.৮ শতাংশ শিশু বিয়োগ করতে পারে, কিন্তু ভাগ করতে পারে না।

অবশ্য এই সমস্য়া শুধুই বাংলার নয়, সার্বিক। রিপোর্ট অনুযায়ী, স্কুলে শিশুর সংখ্যা বাড়লেও, তাদের পঠন পাঠনের উন্নতি তেমন আশাপ্রদ নয়।
এ বিষয়ে, সরকারের ভূমিকাই যে গুরুত্বপূর্ণ, তা-ও উঠে আসে বুধবারের আলোচনায়।

সেখানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সুকান্ত চৌধুরীও। তিনি বলেন, "ভর্তি বেড়েছে, আশা বাড়েনি। অগ্রগতি দেখা যাচ্ছে না। সে কী শিখছে, বোঝা যাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গের অবস্থা তত খারাপ নয় স্কুলে যে শিক্ষক নেই, নিয়োগ দুর্নীতি নিয়ে যে তোলপাড় হচ্ছে, সেই বিষয়টাও প্রাসঙ্গিক।"

রাজ্য ও দেশের স্কুল শিক্ষার হতাশা এবং স্বস্তির একাধিক তথ্য উঠে এল রিপোর্টে

প্রথম এডুকেশন ফাউন্ডেশন এবং লিভার ফাউন্ডেশনের আয়োজনে সমীক্ষা প্রকাশ অনুষ্ঠানে উঠে এল রাজ্য ও দেশের স্কুল শিক্ষার হতাশা এবং স্বস্তির একাধিক তথ্য। নিয়োগ দুর্নীতির অভিযোগে যখন তোলপাড় রাজ্য়। স্কুল সিস্টেমের মধ্য়ে থেকে চিহ্নিত হচ্ছেন অযোগ্য শিক্ষক। তখন এই রিপোর্ট এবং নোবেলজয়ীর বার্তা বাংলার শিক্ষায় এখন কতটা সুদিন ফিরিয়ে আনতে পারে, সেটাই দেখার।

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget