এক্সপ্লোর

Nodakhali Blast: বাজির মশলা থেকে ভয়াবহ বিস্ফোরণ, দেহ ছিটকে পড়ল বহুদূর

সেখানেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় তিনটি দেহ। দেহাংশ ছিটকে গিয়ে পড়ে বেশ কিছুটা দূরে। বাজির মশলা থেকেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে ভয়াবহ বিস্ফোরণ (Bombing)। বাড়ি মালিক-সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সকাল সোয়া ৮টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে নোদাখালির (Nodakhali) সোনারিয়া এলাকা। স্থানীয়দের দাবি, অসীম মণ্ডল ওই বাড়িতেই বাজি তৈরি হত। সেখানেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় তিনটি দেহ। দেহাংশ ছিটকে গিয়ে পড়ে বেশ কিছুটা দূরে। বাজির মশলা থেকেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বেআইনিভাবে বাজি তৈরি হত কি না, খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, এই একই দিনের ঘটনা। কোচবিহারের (Coochbehar) বাবুরহাটে (Baburghat) গাড়ি থেকে উদ্ধার হল পুড়ে যাওয়া দেহ। গতকাল রাতে স্থানীয় একটি গাড়ির সার্ভিস সেন্টারে আগুন লেগে যায়।  সার্ভিস সেন্টারের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।  পরে গাড়ির ভিতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। 

এদিন বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভায় নালিশ জানানোয়, সোনারপুরের চাঁদমারিতে প্রতিবাদী দম্পতির ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠল প্রোমোটারের দলবলের বিরুদ্ধে। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারী দম্পতির দাবি, চাঁদমারি এলাকায় রাস্তার ওপরেই বেআইনি নির্মাণ চলছিল। গত সেপ্টেম্বর মাসে রাজপুর-সোনারপুর পুরসভার কাছে এই নিয়ে লিখিত অভিযোগ করেন ওই দম্পতি। এরপর নির্মাণ কাজ বন্ধ করে দেয় পুরসভা।

অভিযোগ, তার জেরে গতকাল দম্পতির বাড়িতে চড়াও হয়ে প্রাণনাশের হুমকি দেয় প্রোমোটারের দলবল।হেনস্থাও করা হয় বলে অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ক্যামেরার মুখোমুখি না হলেও, হামলা-যোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রোমোটার। রাজপুর-সোনারপুর পুরসভার আশ্বাস, বেআইনি নির্মাণের ক্ষেত্রে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

পাশাপাশি উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) হাবড়ায় (Habra) আসবাবপত্রের ব্যবসায়ী খুনে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে আজই গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, নিহত পার্থসারথী বিশ্বাসের কাছ থেকে ১৮ লক্ষ টাকা ধার নিয়েছিলেন অভিযুক্ত সমীর সরকার। ধার শোধ নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, তার জেরে সোমবার ভরসন্ধেয় আসবাবপত্রের ব্যবসায়ীকে গলায় ছুরির কোপ মেরে খুন করেন স্বর্ণ ব্যবসায়ী। গতকাল বাদুড়িয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে হাবড়া থানার (Habra Police Station) পুলিশ। 

আরও পড়ুন: Sonarpur Attack: বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভায় নালিশ, দম্পতির ওপর হামলার অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

আরও পড়ুন: Cooch Behar: কোচবিহারের বাবুরহাটে গাড়ি থেকে উদ্ধার একটি পুরে যাওয়া দেহ

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget