এক্সপ্লোর

Duttapukur Incident: জামিন পাওয়ার পরেও ফের বেআইনি বাজির কারবার! দত্তপুকুর বিস্ফোরণে সপুত্র নিহত কেরামত আলি

Keramat Ali : জামিন পাওয়ার পর ওই এলাকায় প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বেআইনি কারবার শুরু

পার্থপ্রতিম ঘোষ, দত্তপুকুর : এগরা বিস্ফোরণের (Egra Incident) অ্যাকশন রিপ্লে দত্তপুকুরে ! দত্তপুকুর বিস্ফোরণে (Duttapukur Illegal Firecracker Factory Incident) ৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। ছেলে-সহ নিহত বেআইনি বাজির কারবারি কেরামত আলি। এগরাকাণ্ডের পর রাজ্যজুড়ে পুলিশি তল্লাশিতে গ্রেফতার হয়েছিলে দত্তপুকুরের এই কেরামত আলি। জামিনে ছাড়া পাওয়ার পরও কীভাবে ফের বেআইনি বাজির কারবার চালাচ্ছিল কেরামত আলি ? পুলিশি নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।

আবারও সেই নজরদারি নিয়ে প্রশ্ন। গ্রেফতার হয়েছিল এই কেরামত আলি। এগরাকাণ্ডের পর রাজ্যজুড়ে ধরপাকড় শুরু হয়। বেরুনান পুকুরিয়া এলাকায় ব্যবসা করছিল কেরামত। এখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। কিন্তু কেন ? কারণ, ২০২১ সালের পর থেকে এই কেরামত আলি বেআইনিভাবে কারখানা চালাচ্ছিল। ২০২১-এর পর তার লাইসেন্স রিনিউ পর্যন্ত হয়নি। গ্রেফতারির পর জামিনে ছাড়াও পেয়ে যায় কেরামত। জামিন পাওয়ার পর ওই এলাকায় প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বেআইনি কারবার শুরু করেছিল সে। জনবহুল এলাকায় বাজি কারখানা করে বাজি মজুত শুরু করে। যার জেরে আজ একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, পুলিশি নজরদারি নিয়ে। এদিকে ঘটনার পর ঘটনাস্থলে হাজির হন ফরেন্সিক আধিকারিকরা। তাঁরা নমুনা সংগ্রহ করছেন।

ঘটনা কী ?

পূর্ব মেদিনীপুরের এগরার পর এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। সাড়ে ৩ মাসের মধ্যেই ফের বেআইনি বাজি কারখানার মজুত বাজিতে বিস্ফোরণে মৃত্যুমিছিল। রবিবার সকালে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে দত্তপুকুরের মোচপোল। ঘটনাস্থল দত্তপুকুরের মোচপোল এলাকা। জগন্নাথপুর-নারায়ণপুর রাস্তার পাশে পাশাপাশি বেশ কয়েকটি একতলা-দোতলা পাকা বাড়ি। তারই মধ্যে একটি একতলা বাড়িতে চলত বেআইনি বাজির কারখানা। হঠাৎ তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। উড়ে যায় একতলা বাড়িটি। ক্ষতিগ্রস্ত হয় রাস্তার ২ পাশের বেশ কয়েকটি বাড়ি।

আরও পড়ুন ; "লিপস অ্যান্ড বাউন্ডসের চোরদের বাঁচাতে ব্যস্ত", দত্তপুকুর বিস্ফোরণে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে বেশ কয়েক কিলোমিটার দূরের বারাসত শহরও। বিস্ফোরণের পরই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, বেআইনিভাবে বাজি কারখানা চালাতেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূলকর্মী সামসুল আলি এবং তৃণমূল নেতা আজিবর রহমান। 

আরও পড়ুন ; '৬ মাসের শিশুর মৃত্যু হয়েছে, পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর', তীব্র আক্রমণ কৌস্তভের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget