এক্সপ্লোর

Suvendu Adhikari: "লিপস অ্যান্ড বাউন্ডসের চোরদের বাঁচাতে ব্যস্ত", দত্তপুকুর বিস্ফোরণে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

Firecracker Factory : কার্যত এগরার অ্যাকশন রিপ্লে দত্তপুকুরে ! সাড়ে ৩ মাসের মধ্যেই রাজ্য়ে ফের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-মৃত্যুমিছিল

কলকাতা : দওপুকুরে (Duttapukur) বেআইনি বাজি কারখানায় (Illegal Firecracker Factory) বিস্ফোরণের ঘটনায় শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। এনিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। "এ ধরনের একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য চললে তার পরিণতি যা হওয়ার তা-ই হচ্ছে", বলে কটাক্ষ করেন বিজেপি নেতা।

মহেশতলা, এগরা, বজবজের পর এবার দত্তপুকুর। ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থল দত্তপুকুরের মোচপোল এলাকা। জগন্নাথপুর-নারায়ণপুর রাস্তার পাশে পাশাপাশি বেশ কয়েকটি একতলা-দোতলা পাকা বাড়ি। তারই মধ্যে একটি একতলা বাড়িতে চলত বেআইনি বাজির কারখানা। হঠাৎ তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। উড়ে যায় একতলা বাড়িটি। ক্ষতিগ্রস্ত হয় রাস্তার ২ পাশের বেশ কয়েকটি বাড়ি। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে বেশ কয়েক কিলোমিটার দূরের বারাসত শহরও। বিস্ফোরণের পরই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, বেআইনিভাবে বাজি কারখানা চালাতেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূলকর্মী সামসুল আলি এবং তৃণমূল নেতা আজিবর রহমান। 

কার্যত এগরার অ্যাকশন রিপ্লে দত্তপুকুরে ! সাড়ে ৩ মাসের মধ্যেই রাজ্য়ে ফের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-মৃত্যুমিছিল। এগরায় বিস্ফোরণের তীব্রতায় পুকুরে ছিটকে গিয়ে পড়েছিল দেহ। আর দত্তপুকুরে বিস্ফোরণের পর দেখা গেল চালের ওপরে উঠে গিয়েছে দেহ। বিস্ফোরণস্থল থেকে ২০০ মিটার দূরে উড়ে গিয়ে পড়ল হাত, দেহাংশ।

এনিয়ে সুর চড়ালেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী বড় বড় লেকচার মেরেছিলেন, মুখ্যসচিবের নেতৃত্বে দল তৈরি হয়েছে, বেআইনি বাজি কারখানা সরিয়ে দেওয়া হয়েছে ! গোটা রাজ্যটাই বেআইনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিপস অ্যান্ড বাউন্ডসের চোরদের বাঁচানোর কাজে ব্যস্ত। পুলিশকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করতে ব্যস্ত। মুখ্যমন্ত্রীর এসব বিষয়ে নজর নেই। তাঁর নজর কী করে চোরদের বাঁচানো যায় ! তাঁর পরিবারের যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের কী করে বাঁচানো যায় ! এটাই তাঁর মূল উদ্দেশ্য। স্বাভাবিকভাবেই এ ধরনের একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য চললে তার পরিণতি যা হওয়ার তা-ই হচ্ছে।"

আরও পড়ুন ; ছিন্নভিন্ন পড়ে দেহ, ভয়ঙ্কর বিস্ফোরণ দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget