এক্সপ্লোর

Narendra Modi: ট্রাক্টর দিয়ে খোঁড়া হল মোদির সভার মাঠ, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Modi Meeting Place: ১২ মে টিটাগড় পেপার মিলের মাঠে সভা হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তৃতীয় দফার ভোট মিটতেই এবার চতুর্থ দফার ভোটের দামামা বেজেছে রাজ্যে। বিজেপি সূত্রে খবর, রবিবার রাজ্যে আসতে চলেছেন নরেন্দ্র মোদি। ওই দিন পর পর চারটে সভা রয়েছে। এর মধ্যে একটি সভা রয়েছে উত্তর ২৪ পরগনায়। 

এদিকে মোদির সভার আগে বিস্ফোরক অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর সভার আগে, সভার জন্য নির্দিষ্ট মাঠে ঢুকল ট্রাক্টর। গোটা মাঠ খুঁড়ে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ। সভা বানচাল করতে তৃণমূল মাঠ খুঁড়েছে, অভিযোগ অর্জুন সিংহের। 

১২ মে টিটাগড় পেপার মিলের মাঠে সভা হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মাঠের সৌন্দর্যায়নের কাজ চলছিল, দাবি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের।                                                         

২০ মে পঞ্চম দফা নির্বাচন রয়েছে ব্যারাকপুরের ভাটপাড়ায়। তার আগে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী মোদি। এক জুটমিল মালিকের মাঠে সভা হওয়ার কথা। তার আগে তৃণমূলের বিরুদ্ধে মাঠ নষ্ট করে মাটি পাচার করার অভিযোগ তুলল বিজেপি । ঘটনাস্থলে এসে তৃণমূল শাসিত পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুললেন অজুর্ন সিং। তাঁর দাবি এই মাঠ থেকে মাটি বিক্রির চক্রান্ত করেছিল শাসক দল। 

অর্জুন সিংহ জানান, ব্যক্তিগত মালিকানাধীন এই মাঠে, নরেন্দ্র মোদির সভা করার কথা। তার আগে তৃণমূল শাসিত পুরসভার ও পার্থ ভৌমিকের মদতে এখান থেকে মাটি কেটে পাচার করতে চাইছে ওরা। জমির মালিক থানার অভিযোগ দায়ের করেছে। এতে প্রধানমন্ত্রীর জনসভা আটকাবে না। পুলিশ কার্যত ঠুটো জগন্নাথের ন্যায় কাজ করছে। এবার থেকে আমাদের কর্মীরা এই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। 

আরও পড়ুন, সাড়ে ৪ হাজার কেজির ভোগ ! প্রসাদ পেলেন কাতারে কাতারে মানুষ, অভূতপূর্ব ছবি বড়-মার অন্নকূূটে

বিজেপি সূত্রে খবর,  তৃতীয় দফার নির্বাচনের পর দেশের বড় অংশে ভোট মিটে যাচ্ছে। এ বার বাংলার দিকে বিশেষ ভাবে নজর দিতে চাইছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। আগামী সোমবার দেশে চতুর্থ দফার নির্বাচন। ওই দিন বাংলার আট কেন্দ্রেও ভোট হবে। তার আগে কেবল মোদীই নন, রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও শাহও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন

ভিডিও

NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget