এক্সপ্লোর

TMC Worker Death:খড়দায় তৃণমূলকর্মী খুনে গ্রেফতার দলেরই ২ কর্মী

North 24 Parganas:খড়দায় তৃণমূলকর্মী খুনের ঘটনায় দলের ২ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার টিটাগড় পুরসভার ২ তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হয় তৃণমূলকর্মী আকাশের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: খড়দায় (Khardaha TMC Worker Murder)  তৃণমূলকর্মী খুনের ঘটনায় দলের ২ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার টিটাগড় পুরসভার ২ তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হয় (2 Arrested In Khardaha TMC Worker) তৃণমূলকর্মী আকাশের। আকাশ, তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী বলে পরিচিত ছিলেন। সেই ঘটনায় আরেক তৃণমূল কাউন্সিলর সোনু সাউয়ের ২ অনুগামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

কী জানা গেল?
গত রবিবার দুপুরবেলা, টিটাগড় পুরসভার পুরানিবাগ এলাকায় ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সির সোনু সাউ এবং ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংহের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সময়, বিকাশ সিংয়ের অনুগামী বলে পরিচিত আকাশকে ঘুষি মারা হয় অভিযোগ। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় আকাশকে। এই ঘটনায় টিটাগড় এলাকায় তেতে ওঠে। ঘটনার পর পরই খড়দহ থানার আইসি রাজকুমার সরকার ঘটনাস্থলে গেলে সোনু সাউকে সামনে পেয়ে যান বলে খবর।এক জন জনপ্রতিনিধি হয়ে কী ভাবে তাঁরা দু'জন কী ভাবে গুন্ডাদের মতো আচরণ করছেন, প্রশ্ন তোলেন আইসি। সঙ্গে পরামর্শ, দায়িত্ববানের মতো আচরণ করা দরকার। ঘটনার প্রেক্ষিতে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বলেন, কাউন্সিলর এমন ব্যবহার করলে দলের ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশের তরফে একাধিক মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে একজন হুঁশিয়ারি দেন, বিকাশ সিংহকে দেখে নেবেন। এই ঘটনা কেন্দ্র করে ফের তেতে ওঠে এলাকা। দুই অভিযুক্তের পুলিশি হেফাজতের আর্জি জানানো হয়েছে।  বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। 

'গোষ্ঠীদ্বন্দ্ব'...
গত মে মাসে মুর্শিদাবাদের নওদায় এক তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের ঘটনাতেও গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা ছড়ায়। শোনা যায়, রাস্তা চওড়া করা নিয়ে বিবাদ শুরু হয়েছিল। তার পর তৃণমূলের দু-পক্ষের মধ্যে লাঠি-বাঁশ নিয়ে সংঘর্ষে পরিণত হয়। এক তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের নওদার রাজপুরে, রাস্তা তৈরি করা নিয়ে তৃণমূলের দু-পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরেই বচসা চলছিল। সূত্রের দাবি, ক্রমে তা স্থানীয় তৃণমূল বিধায়ক সাহিনা মমতাজ খান এবং তৃণমূলের ব্লক সভাপতি সফিউজ্জামান শেখের অনুগামীদের মধ্যে বিবাদে পরিণত হয়েছিল। সেই বিবাদই চরম আকার ধারণ করে। 

আরও পড়ুন:পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুণ, মাথায় হাত ক্রেতাদের, কী বলছেন কলকাতার ব্যবসায়ীরা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget