এক্সপ্লোর

Sodepur Shootout:দশমীর রাতে শ্যুটআউট সোদপুরে, পায়ে গুলি লেগে জখম যুবক

North 24 Parganas:পুজোর শেষ দিনে হঠাৎ শ্যুটআউট, তীব্র আলোড়ন উত্তর ২৪ পরগনার সোদপুরে। নির্দিষ্ট করে বললে, দশমীর রাতে সোদপুরে শ্যুটআউটের একটি ঘটনা ঘটে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুজোর শেষ দিনে হঠাৎ শ্যুটআউট, তীব্র আলোড়ন উত্তর ২৪ পরগনার সোদপুরে। নির্দিষ্ট করে বললে, দশমীর রাতে সোদপুরে শ্যুটআউটের একটি ঘটনা ঘটে। ১ যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

কী ঘটেছে?
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে, ওই যুবককে লক্ষ্য করে অন্তত ৩ জনের একটি দল গুলি চালিয়েছিল। সোদপুরের নন্দনকাননে দশমীর রাতে এহেন ঘটনায় এলাকাজুড়ে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। যুবকের
ডান পায়ে গুলি লাগে বলে পুলিশ জানিয়েছে। আপাতত তিনি সাগর দত্ত হাসপাতালে ভর্তি। কিন্তু কেন তাঁর উপর এই হামলা চলল? কারাই বা এর নেপথ্যে? আগ্নেয়াস্ত্র জোগাড় করা হল কী ভাবে? এ সব নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে এর মধ্যই। আধিকারিকরা জানাচ্ছেন, অভিযুক্তদের খোঁজে তল্লাশিও চলছে। কখনও গুলিচালনা, কখনও আবার বোমা উদ্ধারের কারণে নানা সময়ে খবরের শিরোনামে থাকে বাংলাদেশ সীমান্তবর্তী লাগোয়া এই জেলা। গত জুলাইয়েই যেমন, বসিরহাট স্টেশনের কাছে এক শ্যুটআউটের ঘটনাতেই এক জনের প্রাণ গিয়েছিল। সে বার এক দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চলে। স্টেশন সংলগ্ন এলাকায় আচমকা গুলি করে দুষ্কৃতীদের আর একটি দল। গুরুতর আহত অবস্থায় জখম শম্ভুনাথ গায়েনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। গুলিবিদ্ধ অবস্থায় আর এক জনকে  ভর্তি করা হয় হাসপাতালে।
এর কয়েক মাস আগে, গত মার্চে উত্তর ২৪ পরগনারই অশোকনগর থানার ঢিল ছোড়া দূরত্বে, একটি স্কুলের কাছে পড়ছিল বোমা ভর্তি ব্যাগ। সাতসকালে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। সে বার স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ ছিল, পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করা হচ্ছে। এ নিয়ে তৃণমূলকে নিশানাও করেন তাঁরা। পাল্টা বহিরাগতদের ঘাড়ে দায় চাপায় শাসকদল। এতেই শেষ নয়। গত মে মাসে,উত্তর ২৪ পরগনার শাসনে তেঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে ব্যাগ ভর্তি বোমা পড়ে থাকার খবর তুমুল শোরগোল ফেলে দেয়। কালভার্টের নীচ থেকে উদ্ধার হয় ৮টি তাজা বোমা। এভাবে স্কুলের সামনে বোমা পড়ে থাকায়, আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। প্রশ্ন হচ্ছে, উত্তর ২৪ পরগনা কেন প্রায় নিয়মিত জেলা জুড়ে কখনও বোমা উদ্ধার, কখনও আবার শ্যুটআউটের খবর শোনা যায়? প্রশাসন কি যথেষ্ট সতর্ক নয়? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে?

 

আরও পড়ুন:'বিকল্প ছাড়া পথ নেই, নো ভোট টু মমতা' বিজেপি নেতার বাড়ির বাড়িতে গলা মেলালেন কৌস্তভ-শুভেন্দু

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget