এক্সপ্লোর

Sandeshkhali Violence: ফের জ্বলল আগুন,আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি সন্দেশখালিতে

Sandeshkhali Violence Update: দিনের পর দিন শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার, প্রতিবাদে জ্বলছে সন্দেশখালি, এবার অস্ত্র হাতেও দাপাদাপি করতে দেখা গেল সন্দেশখালিতে..

সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের সময় প্রশ্ন তুলেছিল ভাঙড়-সহ দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana)। সেসময় ঘটনাস্থলে গিয়েছিলেন খোদ রাজ্যপাল (Governor CV Ananda Bose)। হাওড়া বিরোধী নেতারা রাজ্যের আইন-শৃঙ্খলা (Law and Order) নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একাধিকবার রাজ্যে ঘটে চলা হিংসাকাণ্ডে (Violence) চিঠি গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কাছে (Amit Shah)। যদিও এক হাতে তালি না বাজার তত্ত্বও বারবার চোখে আঙুল দিয়ে বোঝানো হয়েছে। তবে সাম্প্রতিকালে যেকটি হামলার ঘটনা হয়েছে, তার মধ্যে অন্যতম সন্দেশখালিকাণ্ড (Sandeshkhali Violence)।

পুলিশের উপস্থিতিতেই আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি সন্দেশখালিতে !

যেখানে অভিযানে বেরিয়ে হামলার শিকার হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী (Central Force) সংস্থা থেকে শুরু করে সংবাদ মাধ্যমও। এদিকে এতকাণ্ড যাকে ঘিরে, সেই শেখ শাহজাহানই (Sheikh Shajahan) বেপাত্তা। তাঁর কোনও খোঁজ পায়নি পুলিশ (Police)। এদিকে এতদিন ধরে শাহজাহান বাহিনীর চলে আসা অত্যাচার মুখে বুজে মেনে নিলেও এবার প্রতিবাদে জ্বলছে সন্দেশখালি। অভিযোগের আগুন এতটাই উসকে গিয়েছে যে, এবার পুলিশের উপস্থিতিতেই আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করতে দেখা গিয়েছে সন্দেশখালিতে। 

লাঠি, কাটারি হাতে দেখা গেল মহিলাদের

বুধ,বৃহস্পতির পর শুক্রবার। ফের উত্তপ্ত সন্দেশখালি।আবার জ্বলল আগুন। বুধ ও বৃহস্পতিবার যেভাবে বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই মহিলারা ছিলেন।এদিন জেলিয়াখালিতেও লাঠি, কাটারি হাতে দেখা গেল মহিলাদের এবার সন্দেশখালির জেলিয়াখালিতে। জ্বালিয়ে দেওয়া হল জেলা পরিষদের সদস্য ও সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর পোলট্রি ফার্ম। ভাঙচুর করা হল তাঁর মদের দোকান ও বাগানবাড়িতে। সেখানেও ধরিয়ে দেওয়া হল আগুন।

' ঘর বাঁধা ছিল, সেই ঘর তুলে দিয়ে এই পোলট্রি ফার্ম করেছে'

এক বিক্ষোভকারী বাসিন্দা জানিয়েছেন,' ঘর বাঁধা ছিল, সেই ঘর তুলে দিয়ে এই পোলট্রি ফার্ম করেছে।' অপর এক বিক্ষোভকারী বাসিন্দা বলছেন, 'শিবু হাজরাকে চাই, শিবু হাজরাকে চাই, হাজরা এখানে আসুন, আমার ঘরদোর সব ভেঙে দিয়েছে। মদের দোকান করেছে লাইসেন্স করে, এই শিবু হাজরা, ওর সব জমি দখল করেছে। শিবু হাজরার জেল চাই, শাহজাহানের জেল চাই', সরব বিক্ষোভকারীর দল।   ইতিমধ্যেই গোটা ঘটনায় অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। তবে পাল্টা বিরোধীদের ঘাড়ে দায় তৃণমূলের (TMC)। 

আরও পড়ুন, শেষ বেলায় শীতের কামড়, আগামী ২৪ ঘণ্টায় কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার একাধিক 

সন্দেশখালিতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার  একাধিক জন। সন্দেশখালিতে গ্রামবাসীদের বিক্ষোভের আবহেই, বুধবার রাতে, সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শিবু হাজরার পলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে,  ৩ জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগের প্রেক্ষিতে ২ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে, তাঁদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ২ তৃণমূল নেতা শিবু হাজরা উত্তম সর্দারের নামে, সন্দেশখালি থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক মহিলা। 

সেরা শিরোনাম

West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা

ভিডিও

Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget