এক্সপ্লোর

Arjun Singh: বিজেপিতে ফিরছেন, ঘোষণা অর্জুন সিংহের

Lok Sabha Election 2024:'জনগর্জন সভা'-য় তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশের পর থেকে ধিকিধিকি যে জল্পনা শোনা যাচ্ছিল, আজ তাতে সিলমোহর পড়ল।

ব্যারাকপুর: 'জনগর্জন সভা'-য় তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশের পর থেকে ধিকিধিকি যে জল্পনা শোনা যাচ্ছিল, আজ তাতে সিলমোহর পড়ল। বিজেপিতেই যোগ দিচ্ছেন, জানিয়ে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। 

কী বললেন সাংসদ?
এদিন সাংবাদিকদের তিনি বলেন, 'আমার সঙ্গেই আরও এক বড় নেতা বিজেপিতে যোগ দেবেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে হাজার হাজার লোক যোগ দেবেন বিজেপিতে।' কয়েক দিন আগে, একদা তৃণমূলের বর্ষীয়ান নেতা তাপস রায় নিজের ক্ষোভ-অভিমানের কথা উজাড় করে দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার পদ্মশিবিরে যাওয়ার সিদ্ধান্ত ব্যারাকপুরের সাংসদের। তবে এটিই প্রথম বার নয়। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে অর্জুন সিংকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে দেখেছেন রাজ্যবাসী। পরে ব্যারাকপুর থেকে পদ্ম-চিহ্নে জিতেছিলেনও। কিন্তু ২০২২ সালের মে মাসে তৃণমূলে ফিরে আসেন। কেন্দ্রের পাট নীতির সমালোচনা করে সে বার বিজেপি ছেড়েছিলেন তিনি। দক্ষিণ কলকাতার একটি অফিসে তাঁকে স্বাগত জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আজকের দলত্যাগ। অর্জুনের অভিযোগ, 
'আমার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। কালকেই বলা হয়েছে, আমি নাকি বিজেপিরই সাংসদ ছিলাম। পার্থ ভৌমিক পুরসভায় গিয়ে দলের কর্মীদের ধমকাচ্ছেন। দল ছাড়লে মামলা দেওয়ার ভয় দেখাচ্ছেন। এলাকার সাধারণ ভোটাররা এঁদের ক্ষমা করবেন না। প্রার্থী হলে নৈহাটি থেকেই পুজো দিয়ে প্রচার শুরু করব।' তাঁর আরও দাবি, 'নৈহাটিতে শেখ শাহজাহানের বিঘের পর বিঘে জমি আছে। শেখ শাহজাহানের সাঙ্গপাঙ্গদেরও নৈহাটিতে প্রচুর জমি রয়েছে।'

প্রেক্ষাপট...
ব্রিগেডের 'জনগর্জন সভা'-য় ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থিতালিকা ঘোষণা করে তাক লাগিয়ে দিয়েছিল তৃণমূল। একই সঙ্গে অসন্তোষ, অভিমান, ক্ষোভের কথাও প্রকাশ্য আসতে শুরু করে। সারিতে অন্যমত প্রথম নাম ছিল ব্যারাকপুরের সাংসদের। দাবি করেন, 'ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে বলেই দলে নিয়ে আসা হয়েছিল।' সেখান থেকে হঠাৎ লোকসভা ভোটে প্রার্থী না করায় গত কয়েক দিনের মধ্যে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যে দূরত্ব কয়েক আলোকবর্ষ বেড়ে যায়, তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছিল। দিনদুয়েক আগে তাঁর দফতর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরতেই অর্জুনের দল ছাড়ার ও বিজেপিতে ফেরার জল্পনা কয়েক গুণ বেড়ে যায়। প্রশ্ন করলে অর্জুন বলেছিলেন, 'কিছু দিনের মধ্যেই জানতে পারবেন, আমি আছি নাকি নেই।' এর উপর গত কাল, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অর্জুন সিং বিজেপিরই সাংসদ! তার পর আজকের সিদ্ধান্ত।

 

আরও পড়ুন:'আমার থেকে বড় গুন্ডা কেউ নেই', কেন এমন বিস্ফোরক মন্তব্য দিলীপের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget