এক্সপ্লোর

North 24 Paragana: পঞ্চায়েত প্রধানের বাড়িতে 'দুয়ারে সরকার' -এর আবেদনপত্র পূরণ, 'বেআইনি' দাবি বিজেপির

ভিডিওতে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে ফর্ম ফিলাপ করার জন্য উপছে পড়ছে ভিড়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: নিজের ফেসবুকে ভিডিও তুলে বিতর্কে পড়লেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। নিজেদের বাড়িতে দুয়ারে সরকারের আবেদনপত্র পূরণের ভিডিও  আপলোড করার অভিযোগ উঠল ব্যারাকপুর ২ নম্বর ব্লকের বিলকান্দা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান দীপা পাইকের বিরুদ্ধে।

ভিডিওতে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে ফর্ম ফিলাপ করার জন্য উপছে পড়ছে ভিড়। এদিকে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। তাঁদের অভিযোগ সম্পূর্ণ বেআইনিভাবে প্রধান তার নিজের লেনিন গড়-এর বাড়িতে দুয়ারের সরকারের আবেদনপত্র পূরণ করছেন।

যদিও বিরোধীদের অবান্তর অভিযোগ এমনটাই জানিয়েছেন তৃণমূলীয় গ্রাম পঞ্চায়েত প্রধান। তাঁর কথায়, দুয়ারে সরকারের ফর্ম কোনভাবেই বাড়িতে পূরণ করা যায় না। নানা শংসাপত্রের জন্য তার বাড়িতে ৩৬৫ দিনই এরকম ভিড় থাকে। এরই ভিডিও তিনি আপলোড করেছিলেন বলে দাবি করেন।

যদিও এ বিষয়ে তরজা শুরু হতেই তিনি সেই ভিডিও তাঁর অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিয়েছেন, এমনই অভিযোগ। ব্যারাকপুর ২ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন এটা করা যায় না। ঠিক কি হয়েছে তিনি তা খোঁজ নিয়ে দেখবেন। 

এদিকে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এবার থেকে আর ক্যাম্পে ফর্ম সংগ্রহ করতে হবে না, বাড়িতেই ফর্ম নিয়ে পৌঁছে যাবেন আশা কর্মীরা,এমনই উদ্যোগ শুরু হতে চলেছে। ভিড় ও হয়রানি এড়াতে জেলা জুড়ে এমনই ব্যবস্থা করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার মহিলারা। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

রাজ্য সরকারের দ্বিতীয় দফায় দুয়ারে সরকার প্রকল্পে এবারে সবথেকে নজর কেড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। কিন্তু সেই প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে কেউ রাত থেকে লাইন দিচ্ছেন, কোথাও আবার ক্যাম্পের গেট খোলার সাথেসাথে ফর্ম সংগ্রহ করার জন্য হুড়োহুড়ির জেরে অসুস্থ হয়েও পড়ছেন অনেকেই।  এই সমস্ত ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে এবার পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি ব্লকেই ক্যাম্প শুরুর নির্দিষ্ট দিনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতাধীন এলাকার মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন আশা কর্মীরা। ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গিয়ে সেই সংক্রায় মিটিং করে সেই বিষয়ে আশা কর্মীদের ট্রেনিংও দিতে শুরু করে দিয়েছেন বিডিওরা।

করোনা আবহে ভিড় এড়াতে, ও মহিলাদের হয়রানি রুখতে এই ব্যাবস্থা বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। স্বাভাবিক ভাবেই জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার মহিলারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget